প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১০:০৫ পিএম
রবিউল আলম উজ্জ্বল। ছবি : সংগৃহীতমানিকগঞ্জের সিংগাইর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রবিউল আলম উজ্জ্বলকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার চান্দহর ইউনিয়নের ওয়াইজ নগর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ওয়াইজ নগর গ্রামের লোকমান মাস্টারের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ছিলেন।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে সিংগাইর থানায় পুলিশ বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা ‘আড্ডা ক্যাফ’ নামে পরিচিত একটি মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে অভিযোগ রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, গ্রেফতার রবিউল আলম উজ্জ্বলের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে।
সময়ের আলো/এনএন