হাকিমপুরে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৩

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

সারাদেশ

দিনাজপুরের হাকিমপুরে পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায়

2026-11-05T21:44:11+00:00
2026-11-05T21:44:11+00:00
 
  বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬,
২১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
হাকিমপুরে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৩
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৯:৪৪ পিএম 
গ্রেফতার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ছবি : সংগৃহীত
দিনাজপুরের হাকিমপুরে পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে হাকিমপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার বিষয়টি গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাদশা আলম।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পৌরসভার রাঙ্গামাটি গ্রামের মৃত হাসান আলী মণ্ডলের ছেলে আফজাল হোসেন (৬০), আলিহাট ইউনিয়নের ঈসবপুর গ্রামের আবদুস সালামের ছেলে সোহেল রানা (৩৬) এবং বোয়ালদাড় গ্রামের সায়েদ আলীর ছেলে বিপ্লব হোসেন (৩৬)।

ওসি মো. বাদশা আলম জানান, মাদকবিরোধী অভিযান ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে তার নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় তিনজনকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতার আফজাল হোসেন একটি সিআর মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে সিআর মামলা নম্বর ১৪২/১৮। সোহেল রানার বিরুদ্ধে সিআর মামলা নম্বর ২০৯/৬। আর বিপ্লব হোসেনকে নিয়মিত মামলা নম্বর ২(১১) ২৬-এ গ্রেফতার করা হয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার দুপুরে গ্রেফতার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   হাকিমপুর  সাজাপ্রাপ্ত আসামি  দিনাজপুর  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: