ঝিনাইগাতি সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ

সারাদেশ

শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে অভিযান চালিয়ে ১১ লাখ ৬ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় তৈরি পোশাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ

2026-11-05T23:02:06+00:00
2026-11-05T23:05:41+00:00
 
  বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬,
২১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
ঝিনাইগাতি সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১১:০২ পিএম  আপডেট: ০৫.১১.২০২৬ ১১:০৫ পিএম
ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় পোশাক জব্দ করে বিজিবি। ছবি : সংগৃহীত
শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে অভিযান চালিয়ে ১১ লাখ ৬ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় তৈরি পোশাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি জানায়, বুধবার (৪ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সদস্যরা ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া এলাকায় অভিযান চালান। এ সময় চোরাকারবারিদের পাচারের চেষ্টা করা বিপুল পরিমাণ ভারতীয় তৈরি পোশাক আটক করা হয়। জব্দ করা পোশাকের সিজার মূল্য ১১ লাখ ৬ হাজার ৫০০ টাকা।

৩৯ বিজিবি জানায়, ময়মনসিংহ ও শেরপুর সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে তাদের অব্যাহত রয়েছে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   ঝিনাইগাতি সীমান্ত  ১১ লাখ টাকা  ভারতীয় পোশাক  জব্দ  শেরপুর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: