
নিহত রিমন উপজেলার উমার ইউনিয়নের বেলঘড়িয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি এ বছর ধামইরহাট সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসা থেকে আলিম পরীক্ষা দিয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আমাইতাড়া বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন রিমন। পথে ফার্শিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ওভারটেক করার চেষ্টা করেন তিনি। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের নিচে পড়ে যান রিমন। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, দুপুর আড়াইটার দিকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে সন্ধ্যায় মামলা করার কথা রয়েছে।
ওসি আরও জানান, তিন দিন আগে পরিবারের পক্ষ থেকে রিমনকে একটি নতুন মোটরসাইকেল কিনে দেওয়া হয়েছিল। মোটরসাইকেলটি ঠিকমতো চালাতে না পারার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
সময়ের আলো/এনএন