লন্ডনে হাসনাতের ওপর হামলার তীব্র নিন্দা পাটওয়ারীর

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

লন্ডনে এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।মঙ্গলবার (১৬

2026-06-16T21:40:56+00:00
2026-06-16T21:40:56+00:00
 
  মঙ্গলবার, ১৬ জুন ২০২৬,
২ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
রাজনীতি
লন্ডনে হাসনাতের ওপর হামলার তীব্র নিন্দা পাটওয়ারীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৯:৪০ পিএম   (ভিজিট : ১৬)
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি : সংগৃহীত
লন্ডনে এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। 

মঙ্গলবার (১৬ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, লন্ডনে হাসনাত আব্দুল্লাহর ওপর ফ্যাসিস্ট সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।


তিনি আরও লেখেন, জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয় কোনো ব্যক্তির ওপর ফ্যাসিস্টদের আক্রমণ শুধু একজন ব্যক্তির ওপর আক্রমণ নয়; এটি জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী সকলের ওপর আক্রমণ। গণতন্ত্র, ন্যায়বিচার ও ফ্যাসিবাদবিরোধী চেতনায় বিশ্বাসী সকল শক্তিকে মত ও পথের ভিন্নতা সত্ত্বেও এ ধরনের হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে।

নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ফ্যাসিবাদী সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের সম্মিলিত প্রতিরোধই হতে পারে গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্মাণের সবচেয়ে শক্তিশালী ভিত্তি।



  বিষয়:   লন্ডন  হাসনাত  হামলা  পাটওয়ারী 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: