ফটিকছড়িতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্র নিহত

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের ফটিকছড়িতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।মঙ্গলবার (১৬ জুন) বিকেলে

2026-06-16T23:39:11+00:00
2026-06-16T23:39:11+00:00
 
  বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৭ জুন ২০২৬
সারাদেশ
ফটিকছড়িতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্র নিহত
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ১১:৩৯ পিএম   (ভিজিট : ৫)
প্রতীকী ছবি
চট্টগ্রামের ফটিকছড়িতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের ফটিকছড়ি উপজেলার পাইন্দং নয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. মামুন হোসেন (১৮) ফটিকছড়ি সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী। তিনি খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার চেঙ্গুছড়া এলাকার বাসিন্দা ও মো. শাহ আলমের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, কলেজে প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন মামুন। পথে পাইন্দং নয়াবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মামুন ও নাহিদ নামে এক ব্যবসায়ী গুরুতর আহত হন।


দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে প্রথমে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মামুন মারা যান।

আহত নাহিদ বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, দুর্ঘটনায় আহত দুজনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন। অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/আতা


  বিষয়:   চট্টগ্রাম  ফটিকছড়ি  মোটরসাইকেল  সংঘর্ষ  কলেজ  ছাত্র  নিহত আহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: