৮ মিনিটেই আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল

সময়ের আলো ডেস্ক

খেলা

বিশ্বকাপের প্রথম ম্যাচেই শুরু থেকে উত্তেজনার পারদ চড়িয়ে দেয় আর্জেন্টিনা ও আলজেরিয়া। মাত্র আট মিনিটের মধ্যেই দুইবার জাল কাঁপলেও কোনো

2026-06-17T07:48:48+00:00
2026-06-17T07:48:48+00:00
 
  বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৭ জুন ২০২৬
খেলা
৮ মিনিটেই আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৭:৪৮ এএম   (ভিজিট : ০)
সংগৃহীত ছবি
বিশ্বকাপের প্রথম ম্যাচেই শুরু থেকে উত্তেজনার পারদ চড়িয়ে দেয় আর্জেন্টিনা ও আলজেরিয়া। মাত্র আট মিনিটের মধ্যেই দুইবার জাল কাঁপলেও কোনো দলই গোলের আনন্দ দীর্ঘক্ষণ উপভোগ করতে পারেনি। অফসাইডের কারণে বাতিল হয়ে যায় উভয় দলের গোল।

বুধবার (১৭ জুন) কানসাস সিটির মাঠে ম্যাচের পঞ্চম মিনিটে প্রথমবার বল জালে পাঠান আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামা এই তারকার গোল উদযাপনে মেতে ওঠে আর্জেন্টিনা শিবির। তবে রেফারির সিদ্ধান্তে সেই আনন্দ দ্রুতই মিলিয়ে যায়। অফসাইড ধরা পড়ায় গোলটি বাতিল ঘোষণা করা হয়।
আরও পড়ুন

আর্জেন্টিনার হতাশা কাটার আগেই পাল্টা আঘাত হানে আলজেরিয়া। অষ্টম মিনিটে তারাও বল জালে জড়াতে সক্ষম হয়। কিন্তু একই ভাগ্য বরণ করতে হয় উত্তর আফ্রিকার দলটিকেও। অফসাইডের কারণে স্কোরবোর্ডে কোনো পরিবর্তন আসেনি।

ম্যাচের শুরুতে দুই দলের গোল বাতিল হওয়ার ঘটনায় উত্তেজনা আরও বেড়ে যায়। আক্রমণ ও পাল্টা আক্রমণে জমে ওঠা লড়াইয়ে শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দেন মেসিই।

১৭তম মিনিটে দূরপাল্লার এক দুর্দান্ত শটে আলজেরিয়ার রক্ষণভাগ ভেঙে দেন আর্জেন্টাইন অধিনায়ক। এবার আর কোনো বাধা আসেনি। বল জালে জড়াতেই বৈধ গোলের স্বীকৃতি মেলে এবং তাতেই ম্যাচে প্রথমবারের মতো লিড নেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

এএডি/


  বিষয়:   মিনিট  আর্জেন্টিনা  আলজেরিয়া  গোল  বাতিল 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: