আর্জেন্টিনা-আলজেরিয়ার খেলা শুরু

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপের মঞ্চে নতুন অভিযানের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আর্জেন্টিনা। শিরোপাধারীদের সামনে এবার প্রথম পরীক্ষা আলজেরিয়া। তবে শুরুটা যতই গুরুত্বপূর্ণ হোক না কেন,

2026-06-17T07:03:21+00:00
2026-06-17T07:15:44+00:00
 
  শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
খেলা
আর্জেন্টিনা-আলজেরিয়ার খেলা শুরু
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৭:০৩ এএম  আপডেট: ১৭.০৬.২০২৬ ৭:১৫ এএম
সংগৃহীত ছবি
বিশ্বকাপের মঞ্চে নতুন অভিযানের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আর্জেন্টিনা। শিরোপাধারীদের সামনে এবার প্রথম পরীক্ষা আলজেরিয়া। তবে শুরুটা যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, এটিকে ভাগ্য নির্ধারণী ম্যাচ হিসেবে দেখতে রাজি নন কোচ লিওনেল স্কালোনি। তার মনে করিয়ে দেয়া, আগের বিশ্বকাপেও প্রথম ম্যাচে হারের ধাক্কা সামলে শেষ পর্যন্ত ট্রফি উঁচিয়ে ধরেছিল আর্জেন্টিনা। তাই একটি ম্যাচের ফল দিয়ে পুরো টুর্নামেন্টের ভবিষ্যৎ বিচার করার সুযোগ নেই।

এদিকে বাংলাদেশের ফুটবলপ্রেমীরাও অধীর অপেক্ষায় আছেন ম্যাচটি ঘিরে। দেশের টেলিভিশন দর্শকেরা বিটিভি, টি-স্পোর্টস ও সময় টেলিভিশনে সরাসরি খেলা উপভোগ করতে পারবেন। পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মেও থাকছে ম্যাচ দেখার সুযোগ। টফি, বায়োস্কোপ, মাই রবি ও আইস্ক্রিনের মতো ডিজিটাল মাধ্যমে নির্ধারিত সাবস্ক্রিপশনের মাধ্যমে দেখা যাবে আর্জেন্টিনা-আলজেরিয়ার লড়াই।

টেলিভিশনের সামনে বসার সুযোগ না থাকলেও হতাশ হওয়ার কারণ নেই। স্মার্টফোন কিংবা অন্যান্য ডিজিটাল ডিভাইস ব্যবহার করে ঘরে, বাইরে কিংবা কর্মব্যস্ততার ফাঁকেও প্রিয় দলের খেলা উপভোগ করতে পারবেন সমর্থকেরা।

আর্জেন্টিনার একাদশ
এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, ফাকুন্দো মেদিনা, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, থিয়াগো আলমাদা, লিওনেল মেসি ও লাউতারো মার্টিনেজ।


আলজেরিয়া একাদশ
লুকা জিদান, রাফিক বেলঘালি, আইসা মান্দি, রামি বেনসেবাইনি, রায়ান আইত-নৌরি, হিচাম বৌদাউই, ইব্রাহিম মাজা, নাবিল বেনতালেব, আনিস হাজ মৌসা, আমিন গুইরি ও ফারেস শাইবি।

/এসএকে
  বিষয়:   আর্জেন্টিনা  আলজেরিয়া  খেলা  শুরু 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: