গোলরক্ষকের হাঁটুর আঘাতে জ্ঞান হারালেন স্ট্রাইকার

ক্রীড়া ডেস্ক

খেলা

স্পেনের দ্বিতীয় বিভাগের একটি ম্যাচে আন্দোরার গোলরক্ষক জেসুস ওনোর সঙ্গে ভয়াবহ সংঘর্ষে মাথায় গুরুতর আঘাত পেয়েছেন তেনেরিফের স্ট্রাইকার হেসুস মিয়েল।

2026-11-03T07:46:58+00:00
2026-11-03T07:46:58+00:00
 
  মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
খেলা
গোলরক্ষকের হাঁটুর আঘাতে জ্ঞান হারালেন স্ট্রাইকার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৭:৪৬ এএম 
ছবি : সংগৃহীত
স্পেনের দ্বিতীয় বিভাগের একটি ম্যাচে আন্দোরার গোলরক্ষক জেসুস ওনোর সঙ্গে ভয়াবহ সংঘর্ষে মাথায় গুরুতর আঘাত পেয়েছেন তেনেরিফের স্ট্রাইকার হেসুস মিয়েল। তার চোটের কারণে শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে ম্যাচটি।

সোমবার (২ নভেম্বর) সেগুন্দা ডিভিশনের ম্যাচে যোগ করা সময়ের সপ্তম মিনিটে ঘটে এই দুর্ঘটনা। তখন দুই দলের স্কোর ছিল ২-২। প্রতিপক্ষের একটি লম্বা বল ক্লিয়ার করতে মাঝমাঠের দিকে এগিয়ে আসেন আন্দোরার গোলরক্ষক ওনো। এ সময় লাফিয়ে বলের কাছে যাওয়ার চেষ্টা করলে তার হাঁটু গিয়ে আঘাত করে মিয়েলের মাথায়। সঙ্গে সঙ্গে মাঠে লুটিয়ে পড়েন তেনেরিফের এই স্ট্রাইকার। একপর্যায়ে জ্ঞানও হারান তিনি। এ ঘটনায় ওনোকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।

মাঠে তখন নেমে আসে উদ্বেগ ও উৎকণ্ঠা। চিকিৎসকেরা মিয়েলকে সেবা দেওয়ার সময় দুই দলের খেলোয়াড়েরা উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করতে থাকেন। সতীর্থের এমন অবস্থা দেখে তেনেরিফের কয়েকজন খেলোয়াড়কে কান্নায় ভেঙে পড়তেও দেখা যায়। লাল কার্ড দেখে মাঠ ছাড়তে থাকা ওনোও সংঘর্ষের ভয়াবহতা বুঝতে পেরে ফিরে যান মিয়েলের কাছে।


পরে দ্রুত অ্যাম্বুলেন্সে করে মিয়েলকে হাসপাতালে নেওয়া হয়। স্প্যানিশ গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তার জ্ঞান ফিরেছে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   গোলরক্ষক  স্ট্রাইকার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: