হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন মেসি

সময়ের আলো ডেস্ক

খেলা

বিশ্বকাপের মঞ্চে নিজের শ্রেষ্ঠত্ব আরও একবার প্রমাণ করলেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে হ্যাটট্রিক করে শুধু আর্জেন্টিনাকে বড় জয়ই এনে

2026-06-17T09:04:40+00:00
2026-06-17T09:04:40+00:00
 
  বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৭ জুন ২০২৬
খেলা
হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন মেসি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৯:০৪ এএম   (ভিজিট : ৫২)
সংগৃহীত ছবি
বিশ্বকাপের মঞ্চে নিজের শ্রেষ্ঠত্ব আরও একবার প্রমাণ করলেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে হ্যাটট্রিক করে শুধু আর্জেন্টিনাকে বড় জয়ই এনে দেননি বরং বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকায়ও জায়গা করে নিলেন তিনি।

বুধবার (১৭ জুন) ম্যাচের ৭৬তম মিনিটে আলজেরিয়ার রক্ষণভাগ ভেঙে তৃতীয় গোলটি করেন আর্জেন্টাইন অধিনায়ক। এই গোলের মধ্য দিয়েই পূর্ণ হয় তার প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিক, আর একই সঙ্গে তিনি পৌঁছে যান ইতিহাসের অনন্য এক উচ্চতায়।

এই ম্যাচের আগ পর্যন্ত বিশ্বকাপে তার গোল ছিল ১৫টি। হ্যাটট্রিকের তৃতীয় গোলটি যুক্ত হয়ে সংখ্যা দাঁড়ায় ১৬-তে, যার মাধ্যমে তিনি ছুঁয়ে ফেলেন বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে।
আরও পড়ুন

হ্যাটট্রিকের পথে দ্বিতীয়ার্ধে ছিল মেসির একের পর এক আক্রমণ। ৬০তম মিনিটে দ্বিতীয় গোল করার পর থেকেই তৃতীয় গোলের জন্য তীব্রভাবে চেষ্টা চালিয়ে যান তিনি। ৬৬তম মিনিটে একক প্রচেষ্টায় গোলের সুযোগ তৈরি করলেও আলজেরিয়ার গোলরক্ষক সেই যাত্রায় দলকে রক্ষা করেন।

তবে ৭৬তম মিনিটে আর কোনো বাধা থাকেনি। নিজেই আক্রমণের সূচনা করে, নিকো গঞ্জালেসের সঙ্গে দ্রুত পাসিংয়ে বক্সে ঢুকে প্রথম টাচেই বল জালে পাঠান মেসি। পুরো স্টেডিয়াম তখন দাঁড়িয়ে অভিবাদন জানায় আর্জেন্টাইন অধিনায়ককে।

হ্যাটট্রিক পূর্ণ হওয়ার পর ম্যাচের ৭৯তম মিনিটে তাকে তুলে নেন কোচ লিওনেল স্কালোনি। মাঠ ছাড়ার সময় গ্যালারিভর্তি দর্শক দাঁড়িয়ে করতালির মাধ্যমে বিদায় জানান এই কিংবদন্তিকে।

এএডি/


  বিষয়:   প্রথম  বিশ্বকাপ  হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মেসি 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: