মেসি মেসি স্লোগানে উত্তাল ঢাবির টিএসসি-রাজু ভাস্কর্য

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

আলজেরিয়ার বিপক্ষে লিওনেল মেসির জোড়া গোলে আর্জেন্টিনার ৩-০ ব্যবধানের দাপুটে জয়ের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও রাজু ভাস্কর্য এলাকা পরিণত

2026-06-17T09:39:56+00:00
2026-06-17T09:39:56+00:00
 
  বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৭ জুন ২০২৬
শিক্ষা
মেসি মেসি স্লোগানে উত্তাল ঢাবির টিএসসি-রাজু ভাস্কর্য
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৯:৩৯ এএম   (ভিজিট : ২১)
সংগৃহীত ছবি
আলজেরিয়ার বিপক্ষে লিওনেল মেসির জোড়া গোলে আর্জেন্টিনার ৩-০ ব্যবধানের দাপুটে জয়ের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও রাজু ভাস্কর্য এলাকা পরিণত হয় উৎসবের কেন্দ্রে। ম্যাচ শেষে মুহূর্তেই সেখানে ছড়িয়ে পড়ে ‘মেসি মেসি’ স্লোগান, উচ্ছ্বাসে ফেটে পড়েন আর্জেন্টিনা সমর্থকরা।

বুধবার (১৭ জুন) ভোর ৮টা ৫৫ মিনিটে ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে বড় পর্দার সামনে জড়ো হওয়া দর্শকদের মধ্যে শুরু হয় উল্লাস। নীল-সাদা জার্সিতে সজ্জিত সমর্থকরা একসঙ্গে স্লোগান দিতে থাকেন, আর ক্যাম্পাসজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
আরও পড়ুন

ম্যাচ-পরবর্তী অনুভূতি প্রকাশ করে আর্জেন্টিনা সমর্থক মালিহা বলেন, অনেকেই ধারণা করেছিলেন ম্যাচটি ড্রয়ের দিকে যেতে পারে, কিন্তু মেসির জাদুকরী পারফরম্যান্স পুরো ম্যাচের চিত্রই বদলে দিয়েছে। তার বিশ্বাস, এ ধারা অব্যাহত থাকলে এবারও বিশ্বকাপ জয়ের সম্ভাবনা উজ্জ্বল আর্জেন্টিনার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওবাইদুল্লাহ বলেন, মেসিকে কেন ‘ফুটবলের জাদুকর’ বলা হয়, তা আজ আবারও প্রমাণ হয়েছে। তার মতে, আর্জেন্টিনা যে মানের ফুটবল খেলেছে, তা ধরে রাখতে পারলে দলটি শিরোপার দৌড়ে অনেক দূর এগিয়ে যাবে।

ম্যাচের ফলাফল ঘিরে শুধু জয় উদযাপনই নয়, টিএসসি ও রাজু ভাস্কর্য এলাকায় তৈরি হয় এক ধরনের উৎসবমুখর ফুটবল মহোৎসব, যেখানে ঢাকার প্রাণকেন্দ্রও যেন পরিণত হয় এক অস্থায়ী স্টেডিয়ামে।

এএডি/


  বিষয়:   মেসি  স্লোগান  উত্তাল  ঢাবি  টিএসসি  রাজু  ভাস্কর্য 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: