মেসি উন্মাদনায় মেতেছে ঢালিউড তারকারা

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই লিওনেল মেসির ঝলমলে পারফরম্যান্সে মুগ্ধ পুরো ফুটবল দুনিয়া। আলজেরিয়ার বিপক্ষে মাত্র ১৭ মিনিটে গোল করে শুরু

2026-06-17T10:42:38+00:00
2026-06-17T10:42:38+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
মেসি উন্মাদনায় মেতেছে ঢালিউড তারকারা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১০:৪২ এএম 
সংগৃহীত ছবি
২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই লিওনেল মেসির ঝলমলে পারফরম্যান্সে মুগ্ধ পুরো ফুটবল দুনিয়া। আলজেরিয়ার বিপক্ষে মাত্র ১৭ মিনিটে গোল করে শুরু করা আর্জেন্টাইন অধিনায়ক শেষ পর্যন্ত হ্যাটট্রিক পূর্ণ করে দলকে এনে দেন দাপুটে জয়। এমন পারফরম্যান্সে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে শুধু গ্যালারিতেই নয়, ঢাকাই শোবিজ অঙ্গনেও।

বুধবার (১৭ জুন) মেসির জাদুকরী খেলায় মুগ্ধ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক পোস্ট দিতে থাকেন দেশের জনপ্রিয় তারকারা। পরীমণি, মেহজাবীন চৌধুরী, তাসরীফ খান, কেয়া পায়েলসহ অনেকেই নিজেদের আবেগ, ভালোবাসা ও বিস্ময় প্রকাশ করেন।

ঢালিউড অভিনেত্রী পরীমণি আর্জেন্টিনার জয়ের পর খেলা উপভোগের মুহূর্তের ছবি শেয়ার করে লিখেছেন, ‘আমার ছোট্ট মেসি, মাশাআল্লাহ।’ তার এই পোস্ট ভক্তদের মধ্যে দ্রুতই ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন

অন্যদিকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বরাবরের মতোই সংক্ষিপ্ত ও নান্দনিক প্রতিক্রিয়া জানান। আর্জেন্টিনার পতাকার ইমোজি দিয়ে তিনি লেখেন, ‘ঠিক আছে শুভরাত্রি।’

তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল মেসির প্রতি উচ্ছ্বাস প্রকাশ করে লেখেন, ‘মেসিই সব সময় সেরা, কী দারুণ হ্যাটট্রিক!’ তার পোস্টেও ফুটে ওঠে মেসি-ভক্তির উন্মাদনা।

অভিনেত্রী তানিয়া বৃষ্টি আর্জেন্টিনার জয়ের প্রশংসা করে লেখেন, ‘বিজয়ীর মানসিকতা! অভিনন্দন আর্জেন্টিনা, মেসি।’

এদিকে সংগীতশিল্পী তাসরীফ খান মেসির পারফরম্যান্স নিয়ে নিজের আবেগ প্রকাশ করে লেখেন, ‘আমরা মেসির খেলা দেখা জেনারেশন- এটা গর্বের।’

শুধু সমর্থন নয়, প্রতিপক্ষ সমর্থকদের উদ্দেশেও ছিল মজার খোঁচা। অভিনেতা খায়রুল বাসার ও ইরফান সাজ্জাদ নিজেদের পোস্টে মেসির হ্যাটট্রিক নিয়ে হালকা রসিকতা করেন, যা নেটদুনিয়ায় হাস্যরস তৈরি করে।

অন্যদিকে ব্রাজিল সমর্থক হয়েও আর্জেন্টিনার জন্য শুভকামনা জানিয়েছেন গায়িকা পড়শী। তিনি বলেন, ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখার ইচ্ছা থেকেই তার এই শুভকামনা।

এএডি/
  বিষয়:   মেসি  উন্মাদনা  ঢালিউড  তারকা 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: