প্রধানমন্ত্রীর অপেক্ষায় শ্রীমঙ্গল

মৌলভীবাজার সংবাদদাতা

জাতীয়

মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে প্রস্তুত মঞ্চ। তার আগম উপলক্ষে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন

2026-06-17T12:42:46+00:00
2026-06-17T12:42:46+00:00
 
  বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬,
২৯ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
জাতীয়
প্রধানমন্ত্রীর অপেক্ষায় শ্রীমঙ্গল
মৌলভীবাজার সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১২:৪২ পিএম 
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে প্রস্তুত মঞ্চ। ছবি : সংগৃহীত
মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে প্রস্তুত মঞ্চ। তার আগম উপলক্ষে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন দলীয় নেতাকর্মীরা।

বুধবার (১৭ জুন) সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বাস, সিএনজি অটোরিকশায় করে মাঠে আসছে জনতা। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে চারদিকে উৎসবের আমেজ বিরাজ করছে। এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শ্রীমঙ্গল শহরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

শ্রীমঙ্গলে দুপুর ১টায় তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের পাশাপাশি বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও রোগীদেরকে সহায়তা চেক প্রদান করবেন।


জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রীর সমাবেশে দলে দলে নেতাকর্মীর পাশাপাশি বিভিন্ন শ্রেণিপেশার মানুষেরা যোগ দিয়েছেন।

নানান রঙের পোশাক পরে সমাবেশস্থলে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষেরাও এসেছেন। মাঠের একপাশে উপকারভোগীদেরকে বসিয়ে রাখা হয়েছে। দলীয় নেতাকর্মীরা দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী দর্শন পাবেন এজন্য অনেকটাই উচ্ছ্বসিত। 

/কেএইচও


  বিষয়:   প্রধানমন্ত্রী  শ্রীমঙ্গল 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: