রাজধানীতে খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর বাড্ডার সাতারকুল এলাকার একটি খাল থেকে অজ্ঞাত পরিচয়ের (২৫) এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (১৭ জুন) মরদেহটি

2026-06-17T19:05:31+00:00
2026-06-17T19:05:31+00:00
 
  বুধবার, ১২ আগস্ট ২০২৬,
২৮ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ১২ আগস্ট ২০২৬
জাতীয়
রাজধানীতে খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৭:০৫ পিএম 
বাড্ডার সাতারকুল এলাকার একটি খাল। ছবি : সংগৃহীত
রাজধানীর বাড্ডার সাতারকুল এলাকার একটি খাল থেকে অজ্ঞাত পরিচয়ের (২৫) এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৭ জুন) মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার (১৬ জুন) দুপুরে সাতারকুলের ইয়াসিন নগর এলাকার খাল থেকে মরদেহটি উদ্ধার করে বাড্ডা থানা পুলিশ।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুল আলম জানান, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে স্থানীয়রা খালের কচুরিপানার মধ্যে একটি মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।


তিনি আরও জানান, কয়েকদিন পানিতে পড়ে থাকায় মরদেহে পচন ধরেছে। এ কারণে শরীরে কোনো আঘাতের চিহ্ন রয়েছে কি না, তা প্রাথমিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ জানায়, মৃত যুবকের পরনে কালো রঙের জিন্স প্যান্ট ও হাফহাতা চেক শার্ট ছিল। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   রাজধানী  খাল  অজ্ঞাত  যুবক  মরদেহ  উদ্ধার 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: