চট্টগ্রামের বাকলিয়ায় শিশু ধর্ষণের মামলায় আসামির যাবজ্জীবন

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রামের বাকলিয়ায় শিশু ধর্ষণের মামলায় আসামি মনির হোসেনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।বুধবার (১৭ জুন) মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের

2026-06-17T16:03:21+00:00
2026-06-17T18:06:00+00:00
 
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
চট্টগ্রামের বাকলিয়ায় শিশু ধর্ষণের মামলায় আসামির যাবজ্জীবন
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৪:০৩ পিএম  আপডেট: ১৭.০৬.২০২৬ ৬:০৬ পিএম
সংগৃহীত ছবি
চট্টগ্রামের বাকলিয়ায় শিশু ধর্ষণের মামলায় আসামি মনির হোসেনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। 

বুধবার (১৭ জুন) মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফছা ঝুমার এ রায় ঘোষণা করেন। রায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

মাত্র ৮ কর্মদিবসে শেষ হলো মামলার বিচারকাজ। এ ঘটনায় ৪ জুন আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। মামলায় মোট ১৮ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত। রায় ঘোষণার সময় একমাত্র আসামি মনির হোসেন (৩০) আদালতে উপস্থিত ছিলেন।


গত ২১ মে বাকলিয়া শিশু ধর্ষণের ঘটনায় তোলপাড় হয় চট্টগ্রামে। দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় বাকলিয়া এলাকা। আসামি মনিরকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে জনতা। পরে রাতে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে মনিরকে নেয়া হয় বাকলিয়া থানায়। মামলা দায়েরের পর স্বল্প সময়ে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। দ্রুততম সময়ের মধ্যেই রায় ঘোষণা হলো।

/কেএইচও
  বিষয়:   চট্টগ্রাম  বাকলিয়া  শিশু ধর্ষণ  যাবজ্জীবন 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: