সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক

সিংড়া (নাটোর) প্রতিনিধি

সারাদেশ

নাটোরের সিংড়া উপজেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমন ধান নিয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা। হঠাৎ দুই দিনের বৃষ্টিতে কেটে রাখা আমন ধান

2026-11-21T23:16:50+00:00
2026-11-21T23:16:50+00:00
 
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সারাদেশ
সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১১:১৬ পিএম 
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমন ধান নিয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা। ছবি : সময়ের আলো
নাটোরের সিংড়া উপজেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমন ধান নিয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা। হঠাৎ দুই দিনের বৃষ্টিতে কেটে রাখা আমন ধান জমিতে পানি জমে তলিয়ে গেছে। এতে করে পাকা ধান কাটা শুরু করতে পারছেনা।

এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় কৃষকরা। পাকা ধান ঘরে তোলার আগেই বৃষ্টির পানিতে ডুবে যাওয়ায় ফসলের ক্ষতির আশঙ্কা করছেন তারা।

শনিবার (২১ নভেম্বর) সরেজমিনে দেখা যায়, উপজেলার শুকাশ, ডাহিয়া ও ইটালি ইউনিয়নের বিভিন্ন মাঠে কেটে রাখা আমন ধান বৃষ্টির পানিতে তলিয়ে রয়েছে। কোথাও ধানের গোছা পানির নিচে, আবার কোথাও কাটা ধান জমিতেই পড়ে আছে। ফলে ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে কৃষকদের।

উপজেলার শ্রীকোল গ্রামের কৃষক মো. আব্দুল হক বলেন, জমিতে ধান পেকে গিয়েছিল। আবহাওয়ার খবরে বৃষ্টির আশঙ্কা থাকায় দ্রুত ধান ঘরে তোলার জন্য শ্রমিকদের বেশি টাকা দিয়ে ধান কাটাচ্ছিলাম। আমার মোট ১০ বিঘা জমির মধ্যে ৪ বিঘা জমির ধান ঘরে তুলতে পেরেছি। কিন্তু বাকি ৬ বিঘা জমির ধান বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। হঠাৎ বৃষ্টি হওয়ায় আর ধান ঘরে তুলতে পারিনি।

ডাহিয়া ইউনিয়নের আশরাফুল ও নুরুল ইসলাম বলেন, ধান পেকে গেছে কিন্তু এই দুর্যোগের কারণে ধানকাটা শুরু করতে পারছিনা। আবহাওয়া দ্রুত ভালো না হলে জমির ধান ক্ষতিগ্রস্ত হবে। 

স্থানীয় কৃষকদের আশঙ্কা আবহাওয়া দ্রুত উন্নতি এবং সময়মতো ধান কাটতে না পারলে ফসলের গুণগত মান নষ্ট হওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন তারা।


সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বলেন, উপজেলায় প্রায় ২৩ হাজার ৬১০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। তার মধ্যে ৪ হাজার ২৫০ হেক্টর জমির ধান কর্তন হয়েছে। হঠাৎ আবহাওয়া খারাপ হওয়াতে কয়েকটি ইউনিয়নের কিছু জমিতে পানি জমে যাওয়া কৃষকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে দু'একদিনের মধ্যে আবহাওয়া ঠিক হয়ে যাবে। তাতে কৃষকেদের তেমন ক্ষতি হবে না।

সময়ের আলো/জোই
  বিষয়:   নাটোর  সিংড়ায়  প্রাকৃতিক দুর্যোগ  আমন ধান  বিপাকে কৃষক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: