কালিয়াকৈরে মসলা কারখানায় ভোক্তা অধিকারের অভিযান, ৮০ হাজার টাকা জরিমানা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের কালিয়াকৈরে প্রয়োজনীয় কাগজপত্র ও বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মসলা উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা

2026-11-21T22:51:27+00:00
2026-11-21T22:51:27+00:00
 
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সারাদেশ
কালিয়াকৈরে মসলা কারখানায় ভোক্তা অধিকারের অভিযান, ৮০ হাজার টাকা জরিমানা
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১০:৫১ পিএম 
মসলা কারখানায় ভোক্তা অধিকারের অভিযান। ছবি : সময়ের আলো
গাজীপুরের কালিয়াকৈরে প্রয়োজনীয় কাগজপত্র ও বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মসলা উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় কারখানাটিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন পণ্যের লোগো ও রাসায়নিক উপাদান জব্দ করা হয়।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সফিপুর পূর্বপাড়া রাখালিয়াচালা এলাকায় অবস্থিত আনিকা ফুড প্রোডাক্টস নামের মসলা তৈরির কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, স্থানীয় প্রভাবশালী, রাজনৈতিক ব্যক্তি ও বিভিন্ন দফতরকে ম্যানেজ করেই কারখানাটিতে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মসলা ও খাদ্যপণ্য তৈরি করে বাজারজাত করা হচ্ছিল। তবে কারখানাটির প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ও বিএসটিআইয়ের অনুমোদন ছিল না। এছাড়া পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের ক্ষেত্রে বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া যায়।


পরে গাজীপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আফসানা পারভীনের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় কারখানাটির অনিয়মের সত্যতা পাওয়ায় কর্তৃপক্ষকে সতর্ক করে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি বিভিন্ন পণ্যের লোগো ও রাসায়নিক উপাদান জব্দ করা হয়।

গাজীপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আফসানা পারভীন জানান, কারখানাটির প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ও বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় সতর্ক করার পাশাপাশি ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   কালিয়াকৈর  মসলা  কারখানায়  ভোক্তা অধিকার  জরিমানা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: