সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে হত্যা, জামিনে মুক্ত হয়ে ধান কাটার অভিযোগ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

সারাদেশ

গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে আব্দুর রাজ্জাক হত্যা মামলার আসামিরা জামিনে মুক্ত হয়ে আবারও বিরোধপূর্ণ জমির ধান কেটে নিয়েছেন

2026-11-21T21:24:34+00:00
2026-11-21T21:24:34+00:00
 
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সারাদেশ
সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে হত্যা, জামিনে মুক্ত হয়ে ধান কাটার অভিযোগ
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৯:২৪ পিএম 
সংগৃহীত ছবি
গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে আব্দুর রাজ্জাক হত্যা মামলার আসামিরা জামিনে মুক্ত হয়ে আবারও বিরোধপূর্ণ জমির ধান কেটে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জমির মালিক আমজাদ হোসেন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

ভুক্তভোগী আমজাদ হোসেন উপজেলার তারাপুর ইউনিয়নের চাচিয়া মীরগঞ্জ গ্রামের মৃত আছের মামুদের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০০৭ সালে ১৩ শতক জমি কিনে ভোগদখল করে আসছেন আমজাদ হোসেন। চলতি আমন মৌসুমে ওই জমিতে ধান রোপণ করেন তিনি। জমিটি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশী মৃত দেলদার হোসেনের ছেলে গোলজার হোসেনের সঙ্গে বিরোধ চলে আসছে। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার গ্রাম্য সালিশ হলেও বিরোধের নিষ্পত্তি হয়নি। এরই ধারাবাহিকতায় গত ২০ নভেম্বর ভোর ৫টার দিকে গোলজার হোসেন ও তার লোকজন জমিতে প্রবেশ করে আমজাদের রোপণ করা কাঁচা-পাকা ধান কাটতে শুরু করেন। খবর পেয়ে আমজাদ জমিতে গেলে অভিযুক্তরা তাকে হত্যার উদ্দেশ্যে ধাওয়া করেন। এ সময় চিৎকার করে প্রাণে রক্ষা পেয়ে তিনি ঘটনাস্থল থেকে সরে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এদিকে, একই জমি নিয়ে বিরোধের নিষ্পত্তির জন্য গত ৫ জুলাই স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে গ্রাম্য সালিশের আয়োজন করা হয়। অভিযোগ অনুযায়ী, সালিশ শুরু হওয়ার আগেই গোলজার হোসেন ও তার লোকজন আব্দুর রাজ্জাক (৪৫) নামে এক ব্যক্তিকে মারধর করেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছোট ভাই আতোয়ার রহমান বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় হত্যা মামলা করেন।


আমজাদ হোসেনের দাবি, জমি নিয়ে বিরোধের ঘটনায় এর আগেও তিনি থানায় অভিযোগ করেছিলেন। তবে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাননি। সম্প্রতি আব্দুর রাজ্জাক হত্যা মামলার আসামিরা জামিনে মুক্ত হয়ে আবারও জমি নিয়ে বিরোধে জড়িয়েছেন এবং তার জমির ধান কেটে নিয়েছেন।

এবিষয়ে জানতে অভিযুক্ত গোলজার হোসেনের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   সুন্দরগঞ্জ  জমি নিয়ে বিরোধ  হত্যা  জামিনে মুক্ত  ধান কাটা  অভিযোগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: