কুড়িগ্রামে পৃথক অভিযানে মাদক কারবারি ও আ. লীগ নেতা গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামের ফুলবাড়ী ও ভূরুঙ্গামারীতে পৃথক অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তাদের মধ্যে ফুলবাড়ীতে চার কেজি গাঁজাসহ এক মাদক

2026-11-21T20:22:41+00:00
2026-11-21T20:22:41+00:00
 
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সারাদেশ
কুড়িগ্রামে পৃথক অভিযানে মাদক কারবারি ও আ. লীগ নেতা গ্রেফতার
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৮:২২ পিএম 
মাদক কারবারি ও আ. লীগ নেতা গ্রেফতার। ছবি : সময়ের আলো
কুড়িগ্রামের ফুলবাড়ী ও ভূরুঙ্গামারীতে পৃথক অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তাদের মধ্যে ফুলবাড়ীতে চার কেজি গাঁজাসহ এক মাদক কারবারি এবং ভূরুঙ্গামারীতে নাশকতা ও সন্ত্রাসবিরোধী মামলায় নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কুরুসা ফেরুসা গ্রামে অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে রাজু ইসলামের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে চার কেজি গাঁজাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রাজু ইসলাম (৩০) ওই গ্রামের মৃত তোফাজ্জল হক ওরফে তোফার ছেলে।

কুড়িগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

অন্যদিকে, একই রাতে ভূরুঙ্গামারী উপজেলায় অভিযান চালিয়ে শহিদুল ইসলাম (৪৫) নামে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করে পুলিশ। তিনি উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের খামার আন্ধারীঝাড় গ্রামের মৃত আক্তার হোসেনের ছেলে।


পুলিশ জানায়, পেনাল কোড, ১৮৬০-এর আওতায় দায়ের করা মামলার তদন্তে পাওয়া আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি আন্ধারীঝাড় ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে সরকার ও রাষ্ট্রবিরোধী পোস্ট দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ জানান, সন্ত্রাস ও নাশকতার মামলায় জড়িত থাকার অভিযোগে শহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে তাকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   কুড়িগ্রাম  ফুলবাড়ী  ভূরুঙ্গামারী  মাদক কারবারি  গাঁজা উদ্ধার  আওয়ামী লীগ নেতা গ্রেফতার  ডিবি পুলিশ  নাশকতা মামলা  থানা পুলিশ  আইনশৃঙ্খলা অভিযান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: