ফটিকছড়িতে বিএনপির মিছিলে হামলা, তিন মোটরসাইকেলে আগুন, আহত ৫

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের ফটিকছড়িতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির যুবদল-ছাত্রদলের একটি মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ও ১৫টি

2026-11-21T20:08:06+00:00
2026-11-21T20:10:31+00:00
 
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সারাদেশ
ফটিকছড়িতে বিএনপির মিছিলে হামলা, তিন মোটরসাইকেলে আগুন, আহত ৫
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৮:০৮ পিএম  আপডেট: ২১.১১.২০২৬ ৮:১০ পিএম
পোড়া মোটরসাইকেল। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের ফটিকছড়িতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির যুবদল-ছাত্রদলের একটি মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ও ১৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। হামলায় বিএনপি ও অঙ্গসংগঠনের পাঁচজন নেতা-কর্মী আহত হন। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ক্ষুব্ধ লোকজন এসময় অভিযুক্ত এক যুবলীগ নেতার বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেল পাঁচটার দিকে উপজেলার নানুপুর ইউনিয়নের কিপাইতনগর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদল ও ছাত্রদলের প্রতিক্রিয়া জানাতে নেতা-কর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি কিপাইত নগর এলাকায় শাহী মোহাম্মদ চৌধুরী বাড়ী মসজিদের সামনে পৌঁছালে নিষিদ্ধ ঘোষিত ওঁৎপেতে থাকা ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা হামলা চালান বলে অভিযোগ ওঠে। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিএনপির কর্মীদের তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এবং বিএনপি ও অঙ্গসংগঠনের পাঁচজন নেতা-কর্মী আহত হন। 

আহতরা হলেন, আকিব, রবিউল, হোসেন, মঞ্জু ও ইয়ামিন। তারা সবাই বিএনপির অঙ্গসংগঠনের কর্মী। 

এদিকে, ঘটনার পর স্থানীয়ভাবে উত্তেজনা ছড়িয়ে পড়লে অভিযুক্ত যুবলীগ নেতা নুরুল করিমের বাড়িতে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। ক্ষুব্ধ নেতাকর্মীরা এ হামলা করেন।

নানুপুর ইউনিয়ন বিএনপির নেতা হুমায়ুন কবির অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাইকিংয়ের মাধ্যমে প্রচার চালিয়ে তারা হামলার প্রস্তুতি নিয়েছিলেন। ওঁৎপেতে এই হামলার কাজটি করেন।


স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে গত শুক্রবার জুমার নামাজ চলাকালে নানুপুর বাজারে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে একটি মিছিল বের করা হয়েছিল। মিছিলটির নেতৃত্বে ছিলেন স্থানীয় যুবলীগ নেতা নুরুল করিম। ওই মিছিলের প্রতিবাদ স্বরূপ শনিবার বিকেলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা পাল্টা মিছিল নিয়ে যাওয়ার প্রস্তুতি নিলে এসময় তাদের ওপর হামলার ঘটনা ঘটে।

হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মো. রহমত উল্লাহ এবং চট্টগ্রামের হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. তারেক আজিজ।

নির্বাহী হাকিম মো. রহমত উল্লাহ বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। পরিস্থিতি শান্ত করতে পুলিশ মাঠে রয়েছে। প্রয়োজনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে। অপরাধী যেই হোক তাদের গ্রেফতার করা হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   ফটিকছড়ি  বিএনপির মিছিল  হামলা  মোটরসাইকেল  আগুন  আহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: