শ্রীপুরে গভীর রাতে বনাঞ্চলের অর্ধশতাধিক তালগাছ কেটে লুটপাট

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের শ্রীপুরের সংরক্ষিত বনাঞ্চলের অর্ধশতাধিক তালগাছ কেটে বন উজারের মহা উৎসবে মেতেছে বন খেকোরা। সপ্তাহব্যাপী সংরক্ষিত বনাঞ্চলের গাছকেটে লুটপাট করলেও

2026-11-21T19:40:06+00:00
2026-11-21T19:40:06+00:00
 
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সারাদেশ
শ্রীপুরে গভীর রাতে বনাঞ্চলের অর্ধশতাধিক তালগাছ কেটে লুটপাট
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭:৪০ পিএম 
সংরক্ষিত বনাঞ্চলের তালগাছ কেটে ফেলে রাখা হয়েছে। ছবি : সময়ের আলো
গাজীপুরের শ্রীপুরের সংরক্ষিত বনাঞ্চলের অর্ধশতাধিক তালগাছ কেটে বন উজারের মহা উৎসবে মেতেছে বন খেকোরা। সপ্তাহব্যাপী সংরক্ষিত বনাঞ্চলের গাছকেটে লুটপাট করলেও বিষয়টি জানান না বনবিভাগ। স্থানীয়দের অভিযোগ বন বিভাগের ছত্রছায়ায় বন উজাড় করা হচ্ছে।

শনিবার (২১ নভেম্বর) বিকালে উপজেলার বরমী ইউনিয়নের চরবহর গ্রামের ম্যাক হ্যাচারীর পশ্চিমপাশের সংরক্ষিত বনাঞ্চলে সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘন সৃজিত বনের ভেতর সারি সারি কাটা রয়েছে তালগাছের কাণ্ড। অর্ধশতাধিক তাল গাছের কাণ্ডগুলো পড়ে রয়েছে। তালগাছের পাশাপাশি কাটা হয়েছে অনন্য ওষুধি গাছ। অনেক গাছে তাল ফল ইতোমধ্যে পরিপক্ব। প্রায় অর্ধশতাধিক তালগাছের গোড়ালি পড়ে রয়েছে। গণমাধ্যম কর্মীদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছে বন কর্মীরা।

স্থানীয় বাসিন্দা মোশারফ হোসেন বলেন, গভীর রাতে বনের ভেতর গাছ কাটার শব্দ পেয়েছি। সকালে গরু চড়াতে এসে দেখি সারি সারি তাল গাছ কাটা। বিষয়টি স্থানীয় বন বিভাগে জানালেও তারা পদক্ষেপ নেয়নি। এভাবে সপ্তাহ ধরে বন উজাড় হলেও বন বিভাগের লোকজন আসেনি।

পরিবেশ কর্মী সাইদ চৌধুরী বলেন, প্রাকৃতিক দুর্যোগ বিশেষ করে বজ্রপাত ঠেকাতে তালগাছ খুবই গুরুত্বপূর্ণ। এতগুলো তালগাছ কেটে নেওয়া খুবই উদ্বেগের। এগুলো বন্ধ না হলে আমাদের পরিবেশের জন্য মারাত্মক হুমকি।


সাতখামাইর ফরেস্ট গার্ড আব্দুর রহিম বলেন, সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। অনেকগুলো তালগাছ কাটা। এছাড়াও অনন্য গাছও কাটা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় গাছগুলো জব্দ করে নেওয়া হবে।

শ্রীপুর রেঞ্জের সাতখামাইর বিট কর্মকর্তা মো. বিপ্লব হোসেন বলেন, গাছ কাটার খবর পেয়ে সেখানে দুদিন আগে লোক পাঠানো হয়েছে। দুটি গাছ কাটা হয়েছে। একটি গজারি গাছ জব্দ করা হয়েছে। এতগুলো গাছ কাটার খবর জানা নেই। আবার লোক পাঠানো হচ্ছে।

শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   গাজীপুর  শ্রীপুর  গভীর রাত  বনাঞ্চল  তালগাছ  লুটপাট  বন কর্মকর্তা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: