গোপালগঞ্জে সবজির কেজিতে বেড়েছে ১০ থেকে ৪০ টাকা

গোপালগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

গোপালগঞ্জে টানা ২ দিনের বৃষ্টির পর সবজির বাজার বৃদ্ধি পেয়েছে। প্রতি কেজি সবজিতে ১০ থেকে ৪০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

2026-11-21T19:30:10+00:00
2026-11-21T19:30:10+00:00
 
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সারাদেশ
গোপালগঞ্জে সবজির কেজিতে বেড়েছে ১০ থেকে ৪০ টাকা
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭:৩০ পিএম 
গোপালগঞ্জের সবজি বাজার। ছবি : সময়ের আলো
গোপালগঞ্জে টানা ২ দিনের বৃষ্টির পর সবজির বাজার বৃদ্ধি পেয়েছে। প্রতি কেজি সবজিতে ১০ থেকে ৪০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ৩ দিনের ব্যবধানে সবজির দাম বৃদ্ধিতে ক্রেতারা বিপাকে পড়েছেন।

সবজি ব্যবসায়ীরা জানিয়েছেন ২ দিনের টানা বৃষ্টিতে গোপালগঞ্জ বাজারে শনিবার পর্যাপ্ত সবজি আসতে পারেনি। বাজারে সবজি সরবরাহ কম থাকায় দাম বৃদ্ধি পেয়েছে।

শনিবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় গোপালগঞ্জ শহরের বড় বাজারের সবজি মার্কেটে সরেজমিনে গিয়ে দেখা গেছে, উচ্ছে ৬০ টাকার স্থলে ১০০ টাকা, ফুলকপি ৬০ টাকার স্থলে ৮০ টাকা, বাঁধা কপি ৫০ টাকার স্থলে ৭০ টাকা, ঢ্যাঁড়স ৬০ টাকার স্থলে ৮০ টাকা, পেঁপে ২৫ টাকার স্থলে ৪০ টাকা, বেগুন ৮০ টাকার স্থলে ১২০ টাকা, শসা ৩০ টাকার স্থলে ৫০ টাকা, কাঁচা মরিচ ৭০ টাকার স্থলে ১০০ টাকা, কুমড়া ৪০ টাকার স্থলে ৬০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকার স্থলে ৬০ টাকা, মুখি কচু ৫০ টাকার স্থলে ৮০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে 

এছাড়া কাঁচা কলা প্রতিহালি ৩০ টাকার স্থলে ৫০ টাকা, লেবু প্রতিহালি ৩০ টাকার স্থলে ৪০ থেকে ৫০ টাকা ও ছোটোখাটো ১টি লাউ ৩০ টাকার স্থলে ৫০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হয়েছে।

সবজি ক্রেতা শহরের গেটপাড়ার বাসিন্দা জাহিদুল ইসলাম বলেছেন, সবজির ভরা মৌসুমে এমন দাম বৃদ্ধির কথা নয়। বরং যেদিন যাবে সবজির দাম কমতে থাকবে। কিন্তু গোপালগঞ্জের চিত্র উল্টো। এখানে লকডাউনে গাড়ি চলাচল সীমিত ছিল। সেইসাথে ২ দিনের টানা বৃষ্টি যোগ হয়েছে। এ কারণে বাজারে সবজির সরবরাহ কমেছে। তাই সবজির দাম প্রকার ভেদে ১০ থেকে ৪০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এটি অস্বাভাবিক।  

সবজি ক্রেতা শহরের বেদগ্রামের বাসিন্দা তরিকুল ইসলাম বলেন, গ্যাসের দাম, চালের দাম ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। তাতেই বাজারে আসলে পকেট ফাঁকা হয়ে যাচ্ছে। সবজির দাম নাগালের মধ্যে ছিল। কিন্তু হঠাৎ করে সবজির দাম বৃদ্ধি পাওয়ায় বাজেটের সাথে তাল মিলিয়ে সবজি কিনতে পারছি না। তাই বাজার নিয়ন্ত্রণের দাবি জানাচ্ছি।


সবজি বিক্রেতা আল-আমিন ইসলাম বলেন, গত বৃহস্পতিবার গোপালগঞ্জের বাজার বন্ধ ছিল। শুক্রবার বৃষ্টিতে জনজীবন প্রায় অচল ছিল। শনিবার বৃষ্টি কমেছে। কিন্তু সকালে আড়তে সবজির আমদানি কম ছিল। তাই বেশি দাম দিয়ে আড়ত থেকে সবজি কিনতে হয়েছে। এ কারণে বাড়তি দামে সবজি বিক্রি করতে হচ্ছে। সবজির আদানী কম থাকায় অনেক ব্যবসায়ী চাহিদামতো সবজি কিনতে পারেননি। বেলা বাড়ার সাথে সাথে বাজারে ক্রেতা বেড়েছে। কিন্তু আমরাও পর্যাপ্ত সবজি তাদের কাছে বিক্রি করতে পারছি না।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক আড়তদার বলেন, মোকামে সবজির আমদানি ছিল না। মোকাম থেকে ট্রাকে অল্প সবজি আনা হয়েছে । তাই পরিবহন খরচ বৃদ্ধি পেয়েছে। এ কারণে সবজির দাম বাড়াতে হয়েছে। ২/১ দিনের মধ্যে এটি ঠিক হয়ে যাবে।

গোপালগঞ্জ জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. আরিফ হোসেন বলেন, আমরা বিষয়টি তদারকি করছি। সেইসঙ্গে সবজির বাজার নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছি।

সময়ের আলো/জোই
  বিষয়:   গোপালগঞ্জ  সবজি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: