ধামরাইয়ে কীর্তনের খাবার নিয়ে বিরোধের জেরে যুবককে গুলির অভিযোগ

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

সারাদেশ

ঢাকার ধামরাইয়ে হিন্দু ধর্মাবলম্বীদের কীর্তন আয়োজনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে আনন্দ (৩০) নামে এক ব্যক্তিকে গুলির ঘটনা

2026-11-21T19:12:10+00:00
2026-11-21T19:12:10+00:00
 
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সারাদেশ
ধামরাইয়ে কীর্তনের খাবার নিয়ে বিরোধের জেরে যুবককে গুলির অভিযোগ
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭:১২ পিএম 
নরসিংহপুর এলাকায় কীর্তনে গুলির ঘটনায় পুলিশ। ছবি : সময়ের আলো
ঢাকার ধামরাইয়ে হিন্দু ধর্মাবলম্বীদের কীর্তন আয়োজনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে আনন্দ (৩০) নামে এক ব্যক্তিকে গুলির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (২১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার কুশুরা ইউনিয়নের নরসিংহপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী আনন্দ (৩০) ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের নরসিংহপুর এলাকার বিষ্ণুর ছেলে। অভিযুক্ত ব্যক্তি একই এলাকার শ্রীরাম (৩০)। তবে অন্য অভিযুক্তের পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, সম্প্রতি ভুক্তভোগীর বাড়িতে ধর্মীয় কীর্তন আয়োজন করা হয়। সেখানেই খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে অভিযুক্তের সঙ্গে তার বিবাদ হয়। এ নিয়ে শনিবার সামাজিকভাবে বিকেলে সালিশ বসার কথা ছিল। তবে এর আগেই দুপুরের দিকে একটি মোটরসাইকেল যোগে অভিযুক্ত ও আরও একজন এসে ভুক্তভোগীকে অন্তত তিন রাউন্ড গুলি করে। এরমধ্যে ভুক্তভোগী দুটি গুলিবিদ্ধ হন। তবে একটি ব্যর্থ হয়। পরে ভুক্তভোগীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।


ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) মো. লিয়াকত খান বলেন, দুপুর আড়াইটার দিকে ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের নরসিংহপুর এলাকায় ঘটনাটি ঘটে। ভুক্তভোগী ও অভিযুক্ত প্রতিবেশী। ভুক্তভোগীর বাড়িতে কীর্তনের খিচুড়ির আয়োজন করা হয় সম্প্রতি। খাবার নিয়েই তাদের মধ্যে বিবাদ হয়। তবে এ নিয়ে থানায় কোনো অভিযোগ হয়নি। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে বসার কথা ছিল আজ। এর আগেই অভিযুক্ত ও আরও একজন একটি মোটরসাইকেলে করে এসে এ ঘটনা ঘটায়। স্থানীয়ভাবে আমরা তিনটি গুলির তথ্য পেয়েছি। এরমধ্যে দুটি গুলিবিদ্ধ হন ভুক্তভোগী। তবে আমরা স্বচক্ষে তাকে দেখিনি। ভুক্তভোগী বর্তমানে ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন। 

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, কীর্তনের খাবার খাওয়া নিয়ে পূর্বে উভয়ের বিবাদ হয়। সেটি নিয়ে আজ বসার কথা ছিল স্থানীয়ভাবে। তবে তার আগেই গুলির ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   ধামরাই  কীর্তনের খাবার  বিরোধ  যুবক  গুলির অভিযোগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: