স্বাধীন বাংলার প্রথম পতাকা উত্তোলক আ স ম আবদুর রব অসুস্থ, দেশবাসীর দোয়া কামনা

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাদেশ

স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক, ডাকসুর সাবেক ভিপি এবং ১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের মানচিত্রখচিত প্রথম পতাকা উত্তোলনকারী বর্ষীয়ান

2026-11-21T18:07:03+00:00
2026-11-21T18:07:03+00:00
 
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সারাদেশ
স্বাধীন বাংলার প্রথম পতাকা উত্তোলক আ স ম আবদুর রব অসুস্থ, দেশবাসীর দোয়া কামনা
রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৬:০৭ পিএম 
আ স ম আবদুর রব। ছবি : সংগৃহীত
স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক, ডাকসুর সাবেক ভিপি এবং ১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের মানচিত্রখচিত প্রথম পতাকা উত্তোলনকারী বর্ষীয়ান রাজনীতিবিদ আ স ম আবদুর রব (আবু সায়েদ মোহাম্মদ আবদুর রব) বর্তমানে অসুস্থ হয়ে ঘরবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন। লক্ষ্মীপুরের রামগতির এই কৃতি সন্তানের দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার অনুসারী ও শুভানুধ্যায়ীরা।

​লক্ষ্মীপুরের রামগতি চরাঞ্চল থেকে উঠে আসা মেধাবী এই নেতা শৈশবে মাইলের পর মাইল হেঁটে স্কুলে গিয়েছেন। পরবর্তী সময়ে স্বাধীন বাংলাদেশ গঠনের সংগ্রামে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন, ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থান, ১৯৭০ সালের নির্বাচন এবং মহান মুক্তিযুদ্ধে তার বীরত্বপূর্ণ ভূমিকা ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। ডাকসুর ভিপি হিসেবে দায়িত্ব পালনকালে ১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের বটতলায় তার নেতৃত্বেই উত্তোলিত হয় স্বাধীনতার প্রথম পতাকা।


​বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে বীর মুক্তিযোদ্ধা আ স ম আবদুর রব ‘এশিয়ার যুবকণ্ঠ’ হিসেবে পরিচিতি লাভ করেন। তিনি জাতীয় সংসদের সাবেক বিরোধীদলীয় নেতা, জাসদ স্ট্যান্ডিং কমিটির মহাসচিব এবং বর্তমানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি ১৯৯৬ সালের ২৯ জুন থেকে ১৯৯৮ সালের ২৪ ডিসেম্বর পর্যন্ত নৌপরিবহণ মন্ত্রী এবং ১৯৯৮ সালের ২৪ ডিসেম্বর থেকে ২০০১ সালের ১৫ জুলাই পর্যন্ত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হিসেবে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন।

​বয়স ও অসুস্থতাজনিত কারণে বর্তমানে ঘরবন্দি অবস্থায় থাকা এই প্রবীণ নেতার আশু রোগমুক্তি ও সুস্থতার জন্য নিজ জন্মভূমি রামগতি-কমলনগর সারা দেশের সর্বস্তরের মানুষের কাছে আন্তরিক দোয়া প্রার্থনা করা হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   স্বাধীন বাংলা  প্রথম পতাকা উত্তোলক  আ স ম আবদুর রব  অসুস্থ  দেশবাসী  দোয়া কামনা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: