বিএনপি নেতাদের দেশের বাইরে কোনো ঠিকানা নেই : মীর শাহে আলম

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

সারাদেশ

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, আমরা জনগণের ভোটে নির্বাচিত। প্রধানমন্ত্রী সহ আমরা যারা বিএনপির

2026-11-21T16:52:42+00:00
2026-11-21T16:52:42+00:00
 
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সারাদেশ
বিএনপি নেতাদের দেশের বাইরে কোনো ঠিকানা নেই : মীর শাহে আলম
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৪:৫২ পিএম 
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি : সময়ের আলো
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, আমরা জনগণের ভোটে নির্বাচিত। প্রধানমন্ত্রী সহ আমরা যারা বিএনপির রাজনীতি করি আমাদের কারো দেশের বাইরে কোনো ঠিকানা নেই। আমরা এ দেশে থেকেই জনগণের উন্নয়নে কাজ করব।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন সফর উপলক্ষে সম্ভব্য স্থান পরিদর্শনে এসে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন। 

এ সময় মন্ত্রী বলেন, বর্তমান সরকার আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের কর্মসূচি হাতে নিয়েছে। এ কর্মসূচির মধ্য দিয়ে দেশের সব খাল এবং মরা নদীগুলোকে পুনঃ জীবিত করা হবে। পরে মন্ত্রী করতোয়া নদীর বিভিন্ন অংশ এবং খাল পরিদর্শন করেন এবং খুব শীঘ্রই এসব খাল খননের উদ্বোধন করা হবে বলে তিনি জানান।

মন্ত্রী গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ, মহিমাগঞ্জ ইউনিয়নের গুলিয়া ঈদগাহ্ ও রংপুর চিনিকল উচ্চ বিদ্যালয় মাঠ ও বন্ধ রংপুর চিনিকল পরিদর্শন করেন। এর আগে গোবিন্দগঞ্জ যাওয়ার পথে প্রতিমন্ত্রী মীর শাহে আলম গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুল মোত্তালিব আকন্দ এর কবর জিয়ারত করেন।


এ সময় আরও উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন এমপি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, গাইবান্ধা জেলা প্রশাসক ড. মনিরুজ্জামান, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ, সদস্যসচিব রেজওয়ানুল হাবীব রফিক, জেলা বিএনপির সহ সভাপতি ফারুক কবীর আহম্মেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন সহ উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় সুধীবৃন্দ।

সময়ের আলো/জোই
  বিষয়:   বিএনপি নেতাদের দেশের বাইরে কোনো ঠিকানা নেই : মীর শাহে আলম 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: