টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে

মেহেরপুর প্রতিনিধি

সারাদেশ

ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে মেহেরপুরে টানা তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের ফলে ঝুঁকিতে পড়েছে আমন ধান

2026-11-21T16:31:42+00:00
2026-11-21T16:31:42+00:00
 
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সারাদেশ
টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৪:৩১ পিএম 
বৃষ্টিতে খেতের ধান সব নুয়ে গেছে। ছবি : সময়ের আলো
ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে মেহেরপুরে টানা তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের ফলে ঝুঁকিতে পড়েছে আমন ধান ও রবি ফসল। বৃহস্পতিবার বিকেল থেকে শনিবার (২১ নভেম্বর) দুপুর পর্যন্ত গুড়িগুড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে। বৃষ্টির সঙ্গে কিছুটা বেড়েছে শীতের তীব্রতা। এই গুড়ি গুড়ি বৃষ্টিতে ভাটা পড়েছে মানুষের স্বাভাবিক কাজকর্মে।

সরেজমিনে দেখা গেছে, জেলার মাঠজুড়ে রয়েছে পাকা আমন ধান। কাটা মাড়াইয়ের উপযুক্ত অনেক খেতের ধান নুইয়ে পড়েছে। মাঝারি বর্ষণের ফলে নিচু এলাকার ধান খেতে জমেছে পানি। আমন ধানের পাশাপাশি মাঠে রয়েছে সবজি। একইসঙ্গে রবি ফসলের বীজ বপন করা হয়েছে অনেক জমিতে। গম, ভুট্টা, আলু, সরিষা বীজ বপনের পর বৃষ্টি হওয়া তা ঝুঁকির মধ্যে পড়েছে। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না মানুষ। ছাতা নিয়ে চলাচল করছেন খুব অল্পসংখ্যক মানুষ। কাঁচা সবজি বাজারগুলোতেও একই চিত্র। রাস্তাঘাটে শ্রমজীবী মানুষের উপস্থিতিও কমেছে।

মালসাদহ গ্রামের ভুট্টা চাষি কৌশিক বাপ্পি বলেন, কিছুদিন আগে তিন বিঘা জমিতে ভুট্টা লাগিয়েছি, সেগুলো মাত্র চারা হয়েছে কিন্তু বৃষ্টির পানিতে পচে যাওয়ার আশঙ্কা করছি। অনেক টাকার বীজ কিনতে হয়েছে। পচে গেলে আবারও সেখানে বীজ লাগাতে গেলে আর চাষ করা সম্ভব হবে না।

সাহারবাটি গ্রামের সবজি চাষি জাহিরুল ইসলাম বলেন, আমার দেড় বিঘা জমিতে ফুলকপি রয়েছে। এমনিতেই ফুলের দাম নেই এবং কিছুদিন পরই তা কেটে বাজারে তুলতে হতো কিন্তুর বৃষ্টির কারণে ফুল ফুটে যাবে। এই ফুলকপি আর বাজারে বিক্রি হবে না। ফসলের খরচ ৭০ হাজার আর নিজের পরিশ্রম সবই বৃষ্টিতে শেষ করে দিলো।


কৃষি বিভাগের তথ্যসূত্র জানা গেছে, কৃষি নির্ভর এই জেলায় বর্তমানে মাঠে হার্ভেস্ট উপযোগী আমন ধান রয়েছে ২৬ হাজার ৮৬০ হেক্টর ও শীতকালীন সবজি রয়েছে ৫ হাজার ২৬০ হেক্টর জমিতে। ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে পাকা ধান ও সবজি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আজ থেকে বৃষ্টি বন্ধ হলে তেমন কোনো ক্ষতি হবে না।

গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন জানান, এই মৌসুমে এমন বৃষ্টি হওয়ার কথা না। হঠাৎ ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে সামান্য কিছু জমির ধান পড়ে গেছে, সবজির কিছুটা ক্ষতির আশঙ্কা করছি। তবে আগামীকাল থেকে বৃষ্টি না হলে হয়তো তেমন ক্ষতি হবে না। কিন্তু বৃষ্টির না বন্ধ হওয়া পর্যন্ত আশঙ্কা থেকেই যায়।       

সময়ের আলো/জোই 
  বিষয়:   টানা বৃষ্টি  মেহেরপুর  আমন ধান  রবি ফসল  ঝুঁকি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: