সীতাকুণ্ডে সাবেক এমপি মামুনের বাড়িতে আগুন

সীতাকুণ্ড প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে সাবেক সংসদ সদস্য এস এম আল মামুনের বাড়িতে আবারও ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত

2026-11-21T15:11:26+00:00
2026-11-21T15:11:26+00:00
 
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সারাদেশ
সীতাকুণ্ডে সাবেক এমপি মামুনের বাড়িতে আগুন
সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৩:১১ পিএম 
সলিমপুর ইউনিয়নের ফকিরহাট এলাকায় অবস্থিত তার বাসভবনে এই ঘটনা ঘটে। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের সীতাকুণ্ডে সাবেক সংসদ সদস্য এস এম আল মামুনের বাড়িতে আবারও ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের ফকিরহাট এলাকায় অবস্থিত তার বাসভবনে এই ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গভীর রাতে একদল দুর্বৃত্ত ওই বাড়ির প্রাঙ্গণে প্রবেশ করে। তারা বাড়ির জানালার কাচ ভাঙচুর করে এবং সেখানে আগে থেকে পড়ে থাকা একটি প্রাইভেটকারের অবশিষ্ট কাঠামোতে আগুন ধরিয়ে দেয়। পরে আগুন ছড়িয়ে পড়ার আগেই স্থানীয়রা তা নিভিয়ে ফেলেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিক্ষুব্ধ জনতা এস এম আল মামুনের এই বাড়ি এবং সেখানে থাকা গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিল। এরপর থেকে বাড়িটি অনেকটা পরিত্যক্ত ও অনিরাপদ অবস্থায় ছিল এবং পুড়ে যাওয়া গাড়িটির কাঠামো সেখানেই পড়ে ছিল। সরকার পতনের পর থেকেই সাবেক এই সংসদ সদস্য আত্মগোপনে রয়েছেন।

বাড়িটি দেখাশোনার দায়িত্বে থাকা কেয়ারটেকার আলাউদ্দিন জানান, ঘটনার দিন রাত ৮টার দিকে তিনি বাড়িতে তালা দিয়ে চলে যান। পরদিন শুক্রবার সকালে এসে তিনি জানালার কাচ ভাঙা ও পোড়া গাড়িটিতে নতুন করে আগুন দেওয়ার চিহ্ন দেখতে পান।

এদিকে, ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে কয়েকজনকে আগে থেকে পুড়ে যাওয়া গাড়ির অবশিষ্টাংশ এবং বাড়ির সামনের কিছু প্লাস্টিক সামগ্রীতে আগুন দিতে দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এলাকায় নানা গুঞ্জন ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।


চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোহাম্মদ মোরসালিন বলেন, সীতাকুণ্ডে বর্তমানে সাবেক এমপির বাড়িতে নতুন করে হামলা বা আগুন দেওয়ার মতো কোনো রাজনৈতিক পরিস্থিতি নেই। জনমনে বিভ্রান্তি ছড়াতে এবং সহানুভূতি আদায়ের উদ্দেশ্যে তারা নিজেরাই এ ধরনের নাটক সাজিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে দিচ্ছেন বলে তিনি দাবি করেন।

ঘটনার সত্যতা ও ভিডিওর বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। গাড়িটি ২০২৪ সালের আগস্ট থেকেই পোড়া অবস্থায় পড়ে ছিল। কেবল ভিডিও ধারণ করে গুজব ছড়ানোর উদ্দেশ্যেই কেউ এমন কাজ করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   সীতাকুণ্ড  এমপি মামুন  আগুন  চট্টগ্রাম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: