শতবর্ষী রাস্তা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

সারাদেশ

নোয়াখালীতে শত বছরের বেশি সময় ধরে ব্যবহৃত চলাচলের রাস্তা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের হীরাপুর

2026-11-21T14:56:37+00:00
2026-11-21T14:56:37+00:00
 
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সারাদেশ
শতবর্ষী রাস্তা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ২:৫৬ পিএম 
উপজেলার বদলকোট ইউনিয়নের হীরাপুর গ্রামের জালাল উদ্দিন মুন্সিবাড়িতে এ ঘটনা ঘটেছে। ছবি : সময়ের আলো
নোয়াখালীতে শত বছরের বেশি সময় ধরে ব্যবহৃত চলাচলের রাস্তা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের হীরাপুর গ্রামের জালাল উদ্দিন মুন্সিবাড়িতে এ ঘটনা ঘটেছে। একই বাড়ির একটি পরিবারের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে বলা হয়, একই বাড়ির লাল মিয়ার ছেলে মো. রাসেল ওরফে টিপু দীর্ঘদিনের চলাচলের রাস্তার জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করছেন। এভাবে নির্মাণকাজ চলতে থাকলে রাস্তাটি পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এতে বাড়ির নারী-পুরুষ, শিশু, বৃদ্ধ ও শিক্ষার্থীদের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হবে। জরুরি প্রয়োজনে রোগী পরিবহণসহ যানবাহন চলাচলও ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করছেন ভুক্তভোগীরা।

এদিকে অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করতে ঘটনাস্থলে গেলে কয়েকজন বহিরাগত সাংবাদিকদের কাজে বাধা দেওয়ার চেষ্টা করেন। ভুক্তভোগীদের দাবি, রাস্তা দখলের পক্ষে অবস্থান নিয়ে তারা সাংবাদিকদের সংবাদ সংগ্রহে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। একপর্যায়ে সাংবাদিকদের দেখে অভিযুক্ত রাসেল ক্ষিপ্ত হয়ে তাদের সঙ্গে রূঢ় আচরণ করেন।

স্থানীয়দের অভিযোগ, সাবেক ছাত্রলীগ কর্মী রনি ও সজল ওরফে টোকাই সজল বর্তমান ক্ষমতাসীন দলের প্রভাব দেখিয়ে এলাকায় বিভিন্ন অপকর্মে জড়িত। রাস্তা দখলের ঘটনায়ও তারা প্রভাব বিস্তারের চেষ্টা করছেন বলে অভিযোগ রয়েছে।


অন্যদিকে অভিযুক্ত পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে রাস্তাটি ব্যবহারের বিষয়টি স্বীকার করলেও জায়গাটি নিজেদের ব্যক্তিগত সম্পত্তি বলে দাবি করেছেন।

ভুক্তভোগীদের অভিযোগ, রাস্তা বন্ধের উদ্যোগকে কেন্দ্র করে বহিরাগতদের প্রভাব ও শক্তি প্রদর্শনের কারণে কয়েকটি পরিবার অসহায় হয়ে পড়েছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় সংঘর্ষের আশঙ্কাও করছেন স্থানীয় বাসিন্দারা।

শত বছরের পুরোনো রাস্তাটি রক্ষা, জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখা এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। একই সঙ্গে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

সময়ের আলো/এনএন
  বিষয়:   শতবর্ষী রাস্তা  দখল  বাড়ি নির্মাণ  অভিযোগ  চাটখিল  নোয়াখালী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: