আন্তর্জাতিক ইংলিশ অলিম্পিয়াডের ফাইনালে রামগতির আরশিয়া

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাদেশ

আন্তর্জাতিক ইংলিশ অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বে অংশ নিতে যাচ্ছে লক্ষ্মীপুরের রামগতির মেয়ে মেহেনুবা সাবাতুম আরশিয়া। আগামী ২৭ থেকে ২৯ ডিসেম্বর মালয়েশিয়ার

2026-11-20T23:14:44+00:00
2026-11-20T23:14:44+00:00
 
  শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
সারাদেশ
আন্তর্জাতিক ইংলিশ অলিম্পিয়াডের ফাইনালে রামগতির আরশিয়া
রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১১:১৪ পিএম 
মেহেনুবা সাবাতুম আরশিয়া। ছবি : সময়ের আলো
আন্তর্জাতিক ইংলিশ অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বে অংশ নিতে যাচ্ছে লক্ষ্মীপুরের রামগতির মেয়ে মেহেনুবা সাবাতুম আরশিয়া। আগামী ২৭ থেকে ২৯ ডিসেম্বর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে (কেএলসিসি) তিন দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত বিভিন্ন বিভাগে বাছাইপর্ব পেরিয়ে নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে বসবে এ আসর। আরশিয়াসহ বাংলাদেশ থেকে আরও কয়েকজন শিক্ষার্থী এতে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। প্রতিযোগিতার নিম্ন মাধ্যমিক গ্রুপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে আরশিয়া।

মেহেনুবা সাবাতুম আরশিয়া কক্সবাজার ইন্টারন্যাশনাল স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর রমিজ ইউনিয়নের চর আফজল গ্রামে। তার বাবা মাহতাব উদ্দিন রোকন। আরশিয়া জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী রোমানের ভাতিজি।


মেয়ের এ সাফল্যে আনন্দ ও গর্ব প্রকাশ করে বাবা মাহতাব উদ্দিন রোকন বলেন, মেয়ের এই অর্জনে পরিবারের সবাই অত্যন্ত আনন্দিত। ছোটবেলা থেকেই ইংরেজি শেখার প্রতি তার আগ্রহ ছিল। আন্তর্জাতিক পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ পাওয়ায় তাদের স্বপ্ন আরও বড় হয়েছে। আরশিয়া যেন মালয়েশিয়ায় ভালো ফল করে দেশের সম্মান বয়ে আনতে পারে, সে জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

তিনি আরও বলেন, আরশিয়ার এ অর্জন পরিবারের দীর্ঘদিনের স্বপ্ন ও প্রত্যাশাকে নতুন মাত্রা দিয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদ্বন্দ্বিতা করার মাধ্যমে সে অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি ভবিষ্যতে নিজেকে আরও যোগ্য করে গড়ে তুলতে পারবে বলে আশাবাদী পরিবারের সদস্যরা।

সময়ের আলো/জোই
  বিষয়:   লক্ষ্মীপুর  আন্তর্জাতিক ইংলিশ অলিম্পিয়াড  ফাইনাল  রামগতি  আরশিয়া  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: