পাহাড়ে ঐক্য ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান ৭ বিজিবি অধিনায়কের

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

সারাদেশ

পাহাড়ি জনপদে শান্তি, সৌহার্দ্য ও উন্নয়ন নিশ্চিত করতে সব সম্প্রদায়ের মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন বাবুছড়া

2026-11-20T23:09:57+00:00
2026-11-20T23:09:57+00:00
 
  শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
সারাদেশ
পাহাড়ে ঐক্য ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান ৭ বিজিবি অধিনায়কের
দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১১:০৯ পিএম 
কঠিন চীবরদান অনুষ্ঠানে ৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ।
পাহাড়ি জনপদে শান্তি, সৌহার্দ্য ও উন্নয়ন নিশ্চিত করতে সব সম্প্রদায়ের মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ।

শুক্রবার (২০ নভেম্বর) খাগড়াছড়ির দীঘিনালার সাধনাটিলা বনবিহারে আয়োজিত কঠিন চীবরদান অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ আহ্বান জানান। এ সময় পারস্পরিক আস্থা ও নির্বিঘ্ন সহাবস্থানের পরিবেশ আরও সুদৃঢ় করতে সবাইকে একসঙ্গে কাজ করার তাগিদ দেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্যে বিজিবির এই কর্মকর্তা বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পাহাড়ের মানুষের আস্থা অর্জন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং স্থানীয় বাসিন্দাদের জীবনমান উন্নয়নে কাজ করছে বিজিবি। প্রত্যন্ত অঞ্চলে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ সরবরাহ, দুস্থদের আর্থিক সহায়তা, অবকাঠামো নির্মাণ এবং ধর্মীয় ও সামাজিক আয়োজনে সহযোগিতাসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, বৌদ্ধ, হিন্দু, মুসলিম ও খ্রিস্টান—সব সম্প্রদায়ের মানুষ যেন নিরাপদে ও নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে বিষয়ে বিজিবি দায়িত্বশীল ভূমিকা পালন করছে। ‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই মূলমন্ত্রে পাহাড়ে সম্প্রীতি ও পারস্পরিক সুসম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন তিনি।

বিজিবি অধিনায়ক জানান, গত ২৬ অক্টোবর দীঘিনালা উপজেলার ১০টি বৌদ্ধবিহারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এ ছাড়া দীঘিনালা জুম্ম ব্যান্ড দলকে পোশাক ও বাদ্যযন্ত্র এবং সাধনাটিলা বনবিহারকে একটি স্টিলের আলমারি ও দুটি ফ্যান উপহার দেওয়া হয়েছে। প্রয়োজন বিবেচনায় আগামী দিনেও ধর্মীয় স্থাপনাগুলোর উন্নয়নে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।


স্ত্রীকে সঙ্গে নিয়ে ধর্মীয় এ আয়োজনে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ বলেন, পার্বত্য অঞ্চলের সব সম্প্রদায়ের মানুষ তার কাছে আপন ভাই-বোনের মতো। তাদের সঙ্গে নিয়েই সমাজ, ইউনিয়ন ও রাষ্ট্রের কল্যাণে কাজ করতে চান তিনি।

অনুষ্ঠানে সাধনাটিলা বনবিহারের সভাপতি ও চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, স্থানীয় জনপ্রতিনিধি, বৌদ্ধ ভিক্ষুসংঘের বিভিন্ন পর্যায়ের ধর্মীয় নেতা, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষ উপস্থিত ছিলেন। আয়োজনে সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ জানান ৭ বিজিবির অধিনায়ক।

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)-এর পাশে থাকার আহ্বান জানান। একই সঙ্গে পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সব সম্প্রদায়ের মানুষের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

সময়ের আলো/জোই
  বিষয়:   খাগড়াছড়ি  দীঘিনালা  কঠিন চীবরদান  ৭ বিজিবি  বাবুছড়া ব্যাটালিয়ন  সাম্প্রদায়িক সম্প্রীতি  পাহাড়  বিজিবি  সাধনাটিলা বনবিহার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: