খাগড়াছড়িতে পর্যটকবাহী ২ পিকআপে আগুন

খাগড়াছড়ি প্রতিনিধি

সারাদেশ

খাগড়াছড়ি সদর উপজেলার খাগড়াপুর এলাকায় পার্কিং করে রাখা ২ পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে

2026-11-19T13:00:24+00:00
2026-11-19T13:00:24+00:00
 
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
খাগড়াছড়িতে পর্যটকবাহী ২ পিকআপে আগুন
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১:০০ পিএম 
খাগড়াছড়িতে পার্কিং করে রাখা ২ পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবি : সময়ের আলো
খাগড়াছড়ি সদর উপজেলার খাগড়াপুর এলাকায় পার্কিং করে রাখা ২ পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে মাস্টারের দোকানের সামনে এ ঘটনা ঘটে। এতে গাড়ি ১টির সিটে পুড়ে গেলেও অন্যটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, খাগড়াপুর এলাকার মাস্টারের দোকানের সামনে নিয়মিত ৪টি পিকআপ পার্কিং করে রাখা হতো। গভীর রাতে দুর্বৃত্তরা এর মধ্যে ২টি গাড়িতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে, ঘটনার পর এখনো গাড়ির মালিককে খুঁজে পায়নি পুলিশ।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মুকুল কুমার নাথ বলেন, আগুন লাগার খবর পাওয়ার পর দ্রুত ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। পরে ২টি গাড়ির আগুন নিয়ন্ত্রণে আনা হয়। একটা গাড়ির সিটসহ ভেতরের অংশ পুড়েছে অন্যটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু জানান, রাতে পুলিশ সুপারের নেতৃত্বে টহল টিম কাজ করছিল। এর মধ্যে মধ্যরাতের নাশকতার উদ্দেশ্যে পার্কিং করে রাখা ২টি পিকআপে আগুন দেওয়া হয়েছে। ঘটনার পর পর ফায়ারসার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। খুব বেশি ক্ষতি হয়নি।

সময়ের আলো/আতা
  বিষয়:   খাগড়াছড়ি  খাগড়াপুর  পার্কিং  পিকআপ  আগুন  দুর্বৃত্ত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: