বসতঘরে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল ৩ মাসের শিশুর

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

সারাদেশ

দিনাজপুরের ঘোড়াঘাটে পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় একটি বসতঘর দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় ঘরের ভেতরে থাকা মাত্র তিন মাস বয়সি শিশু শাফি

2026-11-19T12:02:28+00:00
2026-11-19T12:02:28+00:00
 
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
বসতঘরে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল ৩ মাসের শিশুর
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১২:০২ পিএম 
দুর্ঘটনাকবলিত পাথরবোঝাই ট্রাক। ছবি : সময়ের আলো
দিনাজপুরের ঘোড়াঘাটে পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় একটি বসতঘর দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় ঘরের ভেতরে থাকা মাত্র তিন মাস বয়সি শিশু শাফি গুরুতর আহত হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক ঘোড়াঘাট উপজেলার ১ নং বুলাকীপুর ইউনিয়নের সোনামুখী এলাকার প্রায় ৫০০ গজ পশ্চিমে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, মধ্যপাড়া পাথর খনি থেকে পাথরবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩-৯১৮০) ঢাকা উত্তরায় যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সোনামুখী গ্রামের বাসিন্দা মোহনের বাড়িতে সজোরে ধাক্কা দিলে বাড়ির একটি শয়নকক্ষ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘরে থাকা মোহনের তিন মাস বয়সি শিশু সন্তান শাফি গুরুতর আহত হয়। পরে স্বজনরা শিশুটিকে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় দুর্ঘটনাকবলিত ট্রাকসহ চালক তপু কুমার ঘোষকে (৩৫) পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তিনি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ঢাকারীপাড়া এলাকার কিশোর কুমার ঘোষের ছেলে বলে জানা গেছে।

জানতে চাইলে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, এ ঘটনায় ট্রাক সহ চালক এখন পর্যন্ত পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/আতা
  বিষয়:   দিনাজপুর  ঘোড়াঘাট  পাথর  ট্রাক  বসতঘর  শিশু  আহত  মৃত্যু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: