বিয়ের আসরে ‘বিষ মেশানো মিষ্টি’, বিয়ে না করেই ফিরলেন বর

নেত্রকোণা প্রতিনিধি

সারাদেশ

নেত্রকোনার মোহনগঞ্জে বিয়ের আয়োজন চলাকালে বরের জন্য বিশেষ মিষ্টি নিয়ে আসেন বোরকা পরা এক তরুণী। মিষ্টিতে অস্বাভাবিক গন্ধ পেয়ে বরের

2026-11-19T11:02:27+00:00
2026-11-19T11:02:27+00:00
 
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
বিয়ের আসরে ‘বিষ মেশানো মিষ্টি’, বিয়ে না করেই ফিরলেন বর
নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১১:০২ এএম 
বিয়ে না করেই ফিরছেন বর। ছবি : সময়ের আলো
নেত্রকোনার মোহনগঞ্জে বিয়ের আয়োজন চলাকালে বরের জন্য বিশেষ মিষ্টি নিয়ে আসেন বোরকা পরা এক তরুণী। মিষ্টিতে অস্বাভাবিক গন্ধ পেয়ে বরের সন্দেহ হয় এবং ওই তরুণীর হাতে কীটনাশকের বোতল দেখা গেছে বলে দাবি করেছেন বরপক্ষ। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়লে কনেকে বিয়ে না করেই বাড়ি ফিরে যান বরযাত্রীরা।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে মোহনগঞ্জ উপজেলার বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের বসন্তিয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের দাবি, বরকে পছন্দ না হওয়ায় কনে তার এক বান্ধবীকে দিয়ে মিষ্টিতে বিষ মিশিয়ে বিয়ে ভাঙার চেষ্টা করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেরিকান্দা গ্রামের সিদ্দিক আলীর ছেলে তাওফিকুর রহমানের (২৫) সঙ্গে মোহনগঞ্জের বসন্তিয়া গ্রামের নিজাম উদ্দিন ওরফে ওলামের মেয়ে সাদিয়া আক্তারের (২০) বিয়ের দিন নির্ধারিত ছিল।

বরের চাচাতো ভাই বজলুর রহমান জানান, বুধবার বিকেল ৩টার দিকে তারা বর তাওফিকুরকে নিয়ে কনের বাড়িতে পৌঁছান। বিয়ে পড়ানোর জন্য কাজিও উপস্থিত ছিলেন এবং বরযাত্রীরা খাওয়াদাওয়া করছিলেন। এ সময় বোরকা পরা এক তরুণী মিষ্টি নিয়ে এসে জানান, এসব মিষ্টি শুধু বর খাবেন, অন্য কেউ নয়।

বজলুর রহমানের ভাষ্য অনুযায়ী, মিষ্টি মুখে দেওয়ার সময় বর তাতে অস্বাভাবিক গন্ধ পান। বিষয়টি জানালে তারা মিষ্টি পরীক্ষা করে তাতে বিষ মেশানো হয়েছে বলে সন্দেহ করেন। সে সময় ওই তরুণীর হাতে একটি কীটনাশকের বোতলও দেখতে পান বলে দাবি করেন তিনি। পরে মিষ্টি রেখে ওই তরুণী দ্রুত সেখান থেকে চলে যান।

তিনি আরও জানান, বিষয়টি কনেপক্ষকে জানিয়ে ওই তরুণীকে খোঁজাখুঁজি করা হলেও তাকে পাওয়া যায়নি। কনের পরিবারের সদস্যরাও ওই তরুণীকে চেনেন না বলে দাবি করেন। এরপর আতঙ্কিত হয়ে বরপক্ষ তাওফিকুরকে নিয়ে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান এবং পরে বিয়ে না করেই বাড়ি ফিরে আসেন। দুই পরিবারের আলোচনার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান বজলুর রহমান।

মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শহীদুল ইসলাম জানান, বিকেল ৪টার দিকে তাওফিকুর রহমান নামের এক যুবক জরুরি বিভাগে আসেন। তার স্বজনেরা জানান, বিয়ের অনুষ্ঠানে তাকে বিষ মেশানো মিষ্টি দেওয়া হয়েছিল, তবে তিনি সেটি খাননি। আতঙ্কিত ও মানসিকভাবে বিপর্যস্ত থাকায় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য সাইদুল ইসলাম বলেন, বিকেলে বরপক্ষের লোকজন মিষ্টিতে বিষ মেশানোর অভিযোগ তুলে বিয়ে না করেই চলে যান। তবে মিষ্টিতে আদৌ বিষ ছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এর পেছনে কোনো ষড়যন্ত্রও থাকতে পারে বলে মন্তব্য করেন তিনি।

বড়তলী-বানিয়াহারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহাগ তালুকদার বলেন, বর পছন্দ না হওয়ায় কনে এক তরুণীকে দিয়ে মিষ্টিতে বিষ মিশিয়েছেন, যাতে বিয়ে ভেঙে যায়— এমন কথা তিনি লোকমুখে শুনেছেন। তবে ঘটনার সত্যতা নিজে নিশ্চিত করতে পারেননি।

এ বিষয়ে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন জানান, এ ধরনের কোনো ঘটনার কথা পুলিশের জানা নেই এবং এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগও করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/আতা
  বিষয়:   নেত্রকোনা  মোহনগঞ্জ  বিয়ে  বর  বোরকা  তরুণী  মিষ্টি  গন্ধ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: