রাজশাহীতে বিআরটিসি বাস ও রেললাইনে আগুন, ককটেল বিস্ফোরণ

রাজশাহী ব্যুরো

সারাদেশ

রাজশাহী মহানগরী ও জেলার বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে নগরীর আম চত্বর এলাকায় বিআরটিসি বাস

2026-11-19T11:34:26+00:00
2026-11-19T11:34:26+00:00
 
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
রাজশাহীতে বিআরটিসি বাস ও রেললাইনে আগুন, ককটেল বিস্ফোরণ
রাজশাহী ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১১:৩৪ এএম 
আগুন দেওয়ার ঘটনায় পুড়ে গেছে টার্মিনালে দাঁড়িয়ে থাকা দুটি বাস। ছবি : সময়ের আলো
রাজশাহী মহানগরী ও জেলার বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে নগরীর আম চত্বর এলাকায় বিআরটিসি বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দেওয়ার ঘটনায় বাস দুটি পুড়ে গেছে। অন্যদিকে চারঘাটে রেললাইনে আগুন দেওয়া হলে এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টা ২৫ মিনিটের দিকে শাহ মখদুম থানার আম চত্বর এলাকার বিআরটিসি বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে শাহ্ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর আলী জানান, ঘটনার পরপরই সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

এর আগে বুধবার রাত ১১টা ১৫ মিনিটের দিকে জেলার চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের বাগমারী গ্রামে রেললাইনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। দুর্বৃত্তরা রেললাইনে আগুন দিয়ে পালিয়ে গেলে স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় তা নিয়ন্ত্রণে আনা হয়। এতে ওই লাইনে এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে এবং ঢাকা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী ঢাকা কমিউটার ট্রেনটি সংশ্লিষ্ট স্থানে আটকা পড়ে।

রেলওয়ের পশ্চিমাঞ্চল জোনের মহাব্যবস্থাপক (জিএম) আহম্মদ হোসেন মাসুম বলেন, চারঘাটের নন্দনগাছী স্টেশনের পূর্বদিকের লাইনে বাগমারী এলাকায় রাত ১১টা ১৫ মিনিটের দিকে আগুন দেয় দুর্বৃত্তরা। রাত ১২টা ৫ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

খবর পেয়ে চারঘাট মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। রেললাইনে কোনো ক্ষয়ক্ষতি বা কারিগরি ত্রুটি হয়েছে কি না, তা পরীক্ষা করতে স্থানীয় রেলওয়ে স্টেশন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এদিকে, বুধবার রাত ১২টার দিকে নগরীর শিরোইল এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল এবং কোর্ট এলাকায় জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

সময়ের আলো/আতা
  বিষয়:   রাজশাহী  মহানগরী  জেলা  অগ্নিসংযোগ  ককটেল  বিস্ফোরণ  ট্রেন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: