গাছ ফেলে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ, নাশকতার চেষ্টা

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

ফটিকছড়ির চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে রাতের আঁধারে গাছ ফেলে সড়ক অবরোধ করেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা।বুধবার

2026-11-19T11:21:27+00:00
2026-11-19T11:21:27+00:00
 
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
গাছ ফেলে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ, নাশকতার চেষ্টা
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১১:২১ এএম 
গাছ ফেলে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ। ছবি : সময়ের আলো
ফটিকছড়ির চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে রাতের আঁধারে গাছ ফেলে সড়ক অবরোধ করেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ১টা থেকে ২টার মধ্যে উপজেলার পাইন্দং ইউনিয়নের তাজুরোঘাটা এলাকায় মহাসড়কের বিভিন্ন স্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশের ভাষ্যমতে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা বৃহস্পতিবারের লকডাউন কর্মসূচিকে ঘিরে এই ঘটনা ঘটান। তারা মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ কেটে গুঁড়ি সড়কের ওপর ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করেন।

এ সময় যানবাহনে আগুন দেওয়ার পাশাপাশি লুটপাটের চেষ্টার অভিযোগও করেছে পুলিশ। পাশাপাশি তাদের নানা ধরনের স্লোগান দিতে শোনা যায় বলে জানা গেছে।

খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অবরোধকারীরা পালিয়ে যান।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুষ্কৃতকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে পুলিশ মাঠে সক্রিয় রয়েছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   ফটিকছড়ি  চট্টগ্রাম  খাগড়াছড়ি  আঞ্চলিক মহাসড়ক  অবরোধ  আওয়ামী লীগ  ছাত্রলীগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: