পটুয়াখালীতে ককটেল বিস্ফোরণ-ভাঙচুর-অগ্নিসংযোগ

পটুয়াখালী প্রতিনিধি

সারাদেশ

পটুয়াখালীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, যানবাহন ভাঙচুর, হামলা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের বাড়িতে অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটেছে।

2026-11-19T11:50:54+00:00
2026-11-19T11:50:54+00:00
 
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
পটুয়াখালীতে ককটেল বিস্ফোরণ-ভাঙচুর-অগ্নিসংযোগ
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১১:৫০ এএম 
কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরের বাসায় অগ্নিসংযোগ। ছবি : সময়ের আলো
পটুয়াখালীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, যানবাহন ভাঙচুর, হামলা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের বাড়িতে অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে নয়টার পর থেকে এসব ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে নয়টায় কলাপাড়া বাসস্ট্যান্ডের ইউনিক পরিবহনের কাউন্টারের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় কনটেন্ট ক্রিয়েটর আদিল (২৫) ও নিপু হাওলাদার (২০) নামের দুই যুবককে হাতেনাতে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন স্থানীয় লোকজন।

একই সময়ে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের শাখারিয়া এলাকায় ককটেল বিস্ফোরণ ও একটি বাস ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় নয়জনকে আটক করে আমতলী থানা পুলিশের হাতে তুলে দেন পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক। এ ছাড়া একই মহাসড়কের বসাক বাজার এলাকায় এবং মির্জাগঞ্জ উপজেলার বরগুনা-বরিশাল সড়কে কয়েকটি টায়ারে আগুন দেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

অন্যদিকে ভোররাতে সদর উপজেলার শিয়ালি গ্রামে পটুয়াখালী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান মোহন এবং রাত দশটায় পটুয়াখালী শহরের সবুজবাগ এলাকায় জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরের বসতবাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা।

পরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, শ্রমিক লীগ নেতা খলিলুর রহমান, আওয়ামী লীগ নেতা গোলাম সরোয়ার ও সাবেক পৌর মেয়র মহিউদ্দিন আহমেদের বাসায় হামলা ও ভাঙচুর চালানো হয়।

পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামান বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের টহল অব্যাহত রয়েছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   পটুয়াখালী  ককটেল  বিস্ফোরণ  যানবাহন  ভাঙচুর  হামলা  আওয়ামী লীগ  নেতা  অগ্নিসংযোগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: