প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১২:৪৮ পিএম আপডেট: ১৯.১১.২০২৬ ১:৪৯ পিএম
ছবি : সংগৃহীত কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বরিশাল নগরীর বটতলা এলাকার বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর রাতে এ ঘটনা ঘটে। তবে এতে বাড়িটির বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি। ওই বাসভবনের নিচে থাকা গার্ডের রুমটির আংশিক ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্র জানা গেছে, বৃহস্পতিবার ভোর রাত ৪টার দিকে নানকের বাসায় ইটপাটকেল নিক্ষেপ করে জানালার কাচ ভাঙচুর চালানো হয়। একপর্যায়ে তারা বাসার নিচে গার্ডের কক্ষে আগুন ধরিয়ে দেয়। এ ছাড়া বাসার সামনে থাকা কয়েকটি সাইনবোর্ডেও আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের হামলা এবং বিএনপির সংসদ সদস্য ও নেতাকর্মীদের বাসায় অগ্নিসংযোগের ঘটনার জেরে দেশের বিভিন্ন স্থানে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় বরিশাল, পটুয়াখালী পিরোজপুরসহ বিভিন্ন স্থানে আওয়ালীগ নেতাদের বাসভবনেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার বলেন, নানকের বাসায় আগুন দেওয়া হয়েছে— এমন একটি খবর তিনি শুনেছেন, তবে এ ঘটনায় বিস্তারিত এখনো জানতে পারেননি।
সময়ের আলো/আতা