নাটোরে মহিলা দল নেত্রীর ২ দোকানে আগুন

নাটোর প্রতিনিধি

সারাদেশ

নাটোরের গুরুদাসপুরে উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাসিমা হকের দুটি দোকানঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার বিয়াঘাট এলাকায় (১৯ নভেম্বর) বৃহস্পতিবার

2026-11-19T13:17:09+00:00
2026-11-19T13:17:09+00:00
 
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
নাটোরে মহিলা দল নেত্রীর ২ দোকানে আগুন
নাটোর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১:১৭ পিএম 
গুরুদাসপুরে উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদকের ২ দোকানঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবি : সময়ের আলো
নাটোরের গুরুদাসপুরে উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাসিমা হকের দুটি দোকানঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার বিয়াঘাট এলাকায় (১৯ নভেম্বর) বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার বিয়াঘাট এলাকায় নাসিমা হকের বাড়ির সামনের দুটি দোকানঘরে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় দোকানঘরে দুটি আগুনে পুড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

নাসিমা হক অভিযোগ করে বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা ভোর সাড়ে ৪টার দিকে তার দুটি দোকানঘরে আগুন দিয়েছে। দুর্বৃত্তরা তার বাড়িতেও হামলা করতে পারত। তবে আল্লাহর রহমতে তারা রক্ষা পেয়েছেন।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দোকানঘর দুটিতে খড়ি রাখা ছিল, সেগুলো পুড়ে গেছে। কারা আগুন দিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় তদন্ত ও আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   নাটোর  গুরুদাসপুর  দুর্বৃত্ত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: