গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ

গাজীপুর সংবাদদাতা

সারাদেশ

বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে শ্রমিকদের সঙ্গে পুলিশ ও আনসার সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও

2026-11-19T13:40:15+00:00
2026-11-19T13:40:15+00:00
 
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ
গাজীপুর সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১:৪০ পিএম 
বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে শ্রমিকদের সঙ্গে পুলিশ ও আনসার সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংগৃহীত ছবি
বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে শ্রমিকদের সঙ্গে পুলিশ ও আনসার সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপের পাশাপাশি লাঠিপেটা করে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কের চন্নাপাড়া গ্রামের বেপারিবাড়ি এলাকায় এ সংঘর্ষ হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে বিএনপি, ছাত্রদল ও শ্রমিকদলের নেতাকর্মীরাও যোগ দেন।

শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বৃহস্পতিবার সকালে গাজীপুর সদর ও শ্রীপুর উপজেলার কয়েকটি কারখানার শ্রমিকরা কর্মস্থলে উপস্থিত হন। তবে কাজে যোগ না দিয়ে তারা কারখানার ভেতর অবস্থান করতে থাকেন। একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধ সৃষ্টি করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সকাল ১১টার দিকে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আনসার রোড এলাকা থেকে মাওনা চৌরাস্তার দিকে যাত্রা শুরু করেন। এ সময় মহাসড়কের বিভিন্ন কারখানার শ্রমিকরাও তাদের আন্দোলনে যুক্ত হন। মিছিল নিয়ে কয়েক কিলোমিটার সড়ক প্রদক্ষিণের পর তারা মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে লাঠিসোঁটা হাতে অবস্থান নেন।

পরবর্তী সময়ে পুলিশ ও আনসার সদস্যরা সেখানে পৌঁছালে শ্রমিকরা মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কের চন্নাপাড়া গ্রামের বেপারিবাড়ি এলাকায় গিয়ে অবস্থান নেন। সেখানে লাঠিসোঁটা হাতে বিক্ষোভ ও মিছিল চালিয়ে যেতে থাকেন তারা।


এ সময় আনসার সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। তবে সেই অনুরোধ উপেক্ষা করে শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করেন এবং সামনে এগিয়ে আসতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও আনসার সদস্যরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। এতে শ্রমিকদের মধ্যে দৌড়াদৌড়ি শুরু হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা লাঠিপেটা শুরু করলে সাউন্ড গ্রেনেডের বিকট শব্দে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান। পুলিশের লাঠিপেটায় কয়েকজন শ্রমিক সামান্য আহত হয়েছেন।

এদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন হাজারো শ্রমিক। মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় শ্রমিকরা টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেন।

সংঘর্ষ ও উত্তপ্ত পরিস্থিতির কারণে আশপাশের কয়েকটি কারখানা কর্তৃপক্ষ দিনের জন্য ছুটি ঘোষণা করে। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করলেও মহাসড়কের বিভিন্ন স্থানে তাদের অবরোধ অব্যাহত থাকে। সড়কে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সফিউল বলেন, শ্রমিকরা বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে সড়ক ও মহাসড়ক অবরোধ করছেন। এক জায়গা থেকে সরিয়ে দিলে অন্য জায়গায় গিয়ে আবার অবরোধ করছেন।

তিনি আরও বলেন, মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কে শ্রমিকরা অবরোধ করলে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের সরিয়ে দেওয়া হয়। এ ছাড়া বেলা ১১টার দিকে শ্রমিকরা হঠাৎ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আনসার রোড এলাকায় অবরোধ সৃষ্টি করেন। সেখান থেকেও টিয়ার শেল নিক্ষেপ করে তাদের সরিয়ে দেওয়া হয়েছে।

সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   গাজীপুর  শ্রমিক-পুলিশ  সংঘর্ষ  সাউন্ড গ্রেনেড  টিয়ার শেল  নিক্ষেপ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: