গোপালগঞ্জে এবার এমপি সেলিমুজ্জামানের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

গোপালগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

গোপালগঞ্জের কাশিয়ানীতে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যার পৈতৃক বাড়িতে ককটেল নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ

2026-11-19T13:43:48+00:00
2026-11-19T13:43:48+00:00
 
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
গোপালগঞ্জে এবার এমপি সেলিমুজ্জামানের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ
গোপালগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১:৪৩ পিএম 
বৃহস্পতিবার গোপালগঞ্জের কাশিয়ানীতে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যার পৈতৃক বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত
গোপালগঞ্জের কাশিয়ানীতে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যার পৈতৃক বাড়িতে ককটেল নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে পেট্রোল ঢেলে বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়।

এ ছাড়া মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা।

জেলায় রাতের পর নতুন করে কোনো সহিংসতার ঘটনা না ঘটলেও সার্বিক পরিস্থিতি থমথমে। শহরের সড়কগুলোতে যানবাহন চলাচল খুবই কম। বন্ধ রয়েছে অধিকাংশ দোকানপাট। প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছেন না।

বৃহস্পতিবার ভোর থেকে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জ অংশের বিভিন্ন স্থানে গাছ ফেলে অবরোধ করেন বিক্ষোভকারীরা। এতে মহাসড়ক দুটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। জেলার অভ্যন্তরীণ সড়কগুলোতেও ব্যারিকেড দেওয়া হয়েছে। টুঙ্গিপাড়ার বিভিন্ন স্থানে ১৭ নভেম্বর রাত থেকে সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করায় গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কেও যান চলাচল বন্ধ রয়েছে।

বুধবার থেকে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কোনো নিরাপত্তা চৌকি দেখা যায়নি। তবে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের অবস্থান করতে দেখা গেছে।


এর আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে টুঙ্গিপাড়ার পাটগাতি এলাকায় গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

পরদিন বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপালগঞ্জ-২ (সদর-কাশিয়ানী) আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের ক্লিনিকে আগুন দেওয়া হয়। সর্বশেষ বৃহস্পতিবার কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের মাঝিগাতী গ্রামে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্যার পৈতৃক বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটল।

এস এম জিলানী, ডা. কে এম বাবর ও সেলিমুজ্জামান মোল্যা—তিনজনই বিএনপি মনোনীত সংসদ সদস্য।

সময়ের আলো/জেডআই
  বিষয়:   গোপালগঞ্জ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: