ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কেটে ফেলা গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করল ফায়ার সার্ভিস

মুন্সীগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে দুর্বৃত্তদের কেটে ফেলে রাখা গাছ অপসারণ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এতে মহাসড়কে যানচলাচল

2026-11-20T22:01:30+00:00
2026-11-20T22:01:30+00:00
 
  শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
সারাদেশ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কেটে ফেলা গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করল ফায়ার সার্ভিস
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১০:০১ পিএম 
কেটে ফেলা গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক। ছবি : সময়ের আলো
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে দুর্বৃত্তদের কেটে ফেলে রাখা গাছ অপসারণ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এতে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়।

বুধবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার আলীপুরা এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, দুর্বৃত্তরা মহাসড়কের ঢাকামুখী লেনে একটি গাছ কেটে ফেলে রাখে। এতে যানচলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছটি অপসারণ করে। এর কিছুক্ষণের মধ্যেই মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়।


মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, ৯৯৯-এর মাধ্যমে মহাসড়কে গাছ কেটে ফেলে রাখার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত পদক্ষেপ নেয়। পরে গাছটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

সময়ের আলো/জোই
  বিষয়:   ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক  কেটে ফেলা গাছ  যান চলাচল স্বাভাবিক  ফায়ার সার্ভিস  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: