দুমকিতে ৩ দিনের বৃষ্টিতে নুয়ে পড়ছে আমনের খেত

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

সারাদেশ

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে ৩ দিনের বৃষ্টিতে শীতকালীন সবজি ও পাকা আমন ধানের ক্ষতির আশঙ্কায় দুশ্চিন্তায় নির্ঘুম পটুয়াখালীর দুমকি উপজেলার কৃষকেরা।

2026-11-21T17:06:24+00:00
2026-11-21T17:06:24+00:00
 
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সারাদেশ
দুমকিতে ৩ দিনের বৃষ্টিতে নুয়ে পড়ছে আমনের খেত
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৫:০৬ পিএম 
অতিবৃষ্টিতে পাকা ধান মাটিতে নুয়ে পড়া এবং ফসল নষ্ট হওয়ার আশঙ্কা। ছবি : সময়ের আলো
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে ৩ দিনের বৃষ্টিতে শীতকালীন সবজি ও পাকা আমন ধানের ক্ষতির আশঙ্কায় দুশ্চিন্তায় নির্ঘুম পটুয়াখালীর দুমকি উপজেলার কৃষকেরা। উপজেলার বিভিন্ন ফসলের মাঠে আমন ধান পেকেছে ৭০ থেকে ৮০ শতাংশ। আর মাত্র ১৫ থেকে ২০ দিনের মধ্যে ধান কেটে ঘরে তুলতেন কৃষকরা। এ সময়ে অতিবৃষ্টিতে পাকা ধান মাটিতে নুয়ে পড়া এবং ফসল নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তারা। ইতোমধ্যে উপজেলার কয়েকটি এলাকা ঘুরে দেখা যায় মাটিতে নুয়ে করেছে ধান। এতে বড় ধরনের ক্ষতি হতে পারে বলে জানিয়েছে কৃষকরা। 

বুধবার রাত থেকে দুমকি দক্ষিণ উপকূলীয় এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও মেঘাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করছে। পায়রাসহ দেশের চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত জারি করা হয়েছে। এতে আমন ধান ঘরে তোলা নিয়ে কৃষকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের আলগী গ্রামের কৃষক শাহজাহান মুন্সী, লেবুখালী ইউনিয়নের পূর্ব কার্ত্তিকপাশা গ্রামের কৃষক আবদুল খালেক শরীফ, শ্রীরামপুর ইউনিয়নের উত্তর শ্রীরামপুর গ্রামের আমির হোসেন মৃধা ও স্যানের চর এলাকার কৃষক সুলতান খান জানান, এ বছর আমন ধানের ফলন ভালো হয়েছে। এখন ধান কাটার অপেক্ষায় রয়েছেন তারা। কিন্তু অগ্রহায়ণ মাসের প্রথম দিকে ঘূর্ণিঝড় বা ভারী বৃষ্টি হলে পাকা ধানগাছ মাটিতে নুয়ে পড়তে পারে। কিছু জায়গায় ধান নুয়ে পড়েছে। জমিতে পানি জমে ধান নষ্ট হওয়ার পাশাপাশি ফসল কাটা ও ঘরে তোলাও কঠিন হয়ে পড়বে। এতে উৎপাদন খরচ ওঠানো নিয়েও দুশ্চিন্তায় পড়তে হবে। সারা বছরের পরিশ্রম ও বিনিয়োগের পর এখন ফসল ঘরে তোলার সময়। এ মুহূর্তে প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে তাদের বড় ধরনের লোকসানের আশঙ্কা রয়েছে। পাকা আমন ঘরে তুলতে দুশ্চিন্তায় নির্ঘুম রাত কাটছে আমাদের। 


উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন জানান, যাদের ধান ৮০ শতাংশ পরিপক্ক হয়েছে তাদেরকে ধান কেটে ফেলতে পরামর্শ দেওয়া হয়েছে। বৃষ্টি শেষ হলে ক্ষয়ক্ষতির পরিমাণ বোঝা যাবে।

সময়ের আলো/জোই

  বিষয়:   দুমকি  বৃষ্টি  নুয়ে পড়া  আমনের খেত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: