ঠাকুরগাঁওয়ে ক্যাসিনো এজেন্টসহ গ্রেফতার ২

ঠাকুরগাঁও প্রতিনিধি

সারাদেশ

ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে জেলা গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে কথিত ক্যাসিনো এজেন্ট শ্যামল রায় ও তার সহযোগী জাহিদুর রহমানকে গ্রেফতার হয়েছে।

2026-11-21T18:48:21+00:00
2026-11-21T18:48:21+00:00
 
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সারাদেশ
ঠাকুরগাঁওয়ে ক্যাসিনো এজেন্টসহ গ্রেফতার ২
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৬:৪৮ পিএম 
সংগৃহীত ছবি
ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে জেলা গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে কথিত ক্যাসিনো এজেন্ট শ্যামল রায় ও তার সহযোগী জাহিদুর রহমানকে গ্রেফতার হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১০০টি মোবাইল সিমকার্ড উদ্ধার করে পুলিশ।

শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাতে ভূল্লী উপজেলার শুখানপুকুরী ইউনিয়নের কালিকাগাঁও শাহাপাড়া গ্রামে এই অভিযান চালায় গোয়েন্দা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, কালিকাগাঁও শাহাপাড়া গ্রামের ডি-হাট থেকে স্লুইসগেটগামী পাকা সড়কের পাশে শ্যামল রায়ের বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এ সময় শ্যামল রায় ও জাহিদুর রহমানকে গ্রেফতার করা হয়।


শ্যামল রায় ওই গ্রামের অতুল চন্দ্র রায়ের ছেলে এবং জাহিদুর রহমান একই এলাকার আলতাফুর রহমানের ছেলে। 

এ ঘটনায় ভুল্লী থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম জানান, গ্রেফতার দুজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   ঠাকুরগাঁও  ক্যাসিনো এজেন্ট  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: