৪ মাসের বকেয়া বেতনের দাবিতে রূপগঞ্জে শ্রমিকদের সড়ক অবরোধ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিন থেকে চার মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে আম্বার রূপগঞ্জ কমপ্লেক্সের শ্রমিকরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।

2026-11-21T20:40:13+00:00
2026-11-21T20:40:13+00:00
 
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সারাদেশ
৪ মাসের বকেয়া বেতনের দাবিতে রূপগঞ্জে শ্রমিকদের সড়ক অবরোধ
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৮:৪০ পিএম 
ছবি : সময়ের আলো
নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিন থেকে চার মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে আম্বার রূপগঞ্জ কমপ্লেক্সের শ্রমিকরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। এ সময় সড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন তারা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার হাটাবো এলাকায় অবস্থিত আম্বার রূপগঞ্জ কমপ্লেক্সের সামনে এ কর্মসূচি পালন করেন শ্রমিকরা।

শ্রমিকদের অভিযোগ, গত ২৩ সেপ্টেম্বর গ্যাস সংকটের কারণ দেখিয়ে প্রতিষ্ঠানটি লে-অফ ঘোষণা করে। পরে ১৯৮ জন শ্রমিককে ছাঁটাই করা হয়। তবে চাকরি হারানোর পরও তাদের তিন থেকে চার মাসের বকেয়া বেতন পরিশোধ করেনি কর্তৃপক্ষ। একের পর এক তারিখ দিয়েও পাওনা পরিশোধ না করায় বাধ্য হয়ে তারা আন্দোলনে নেমেছেন।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, চাকরি হারিয়ে এমনিতেই তারা আর্থিক সংকটে রয়েছেন। এর মধ্যে কয়েক মাসের বেতন বকেয়া থাকায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। দ্রুত সব পাওনা পরিশোধের দাবি জানান তারা।

একপর্যায়ে শ্রমিকরা সড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে ওই সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।


খবর পেয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন রানা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেন। পরে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বকেয়া বেতন পরিশোধের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।

এদিকে প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ডিরেক্টর (অটোমেশন) জুলফিকার আলী অফিসে প্রবেশের সময় বিক্ষুব্ধ শ্রমিকরা তাকে আটকে বকেয়া বেতনের বিষয়ে জবাবদিহি চান। এ সময় তিনি জানান, প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখনো অফিসে আসেননি। তারা এলে বিষয়টি নিয়ে আলোচনা করে শ্রমিকদের পাওনা পরিশোধের ব্যবস্থা নেওয়া হবে। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকদের হাতে তিনি লাঞ্ছিত হন বলে জানা গেছে।

শ্রমিকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত বকেয়া বেতন পরিশোধ করা না হলে তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   রূপগঞ্জ  নারায়ণগঞ্জ  আম্বার রূপগঞ্জ কমপ্লেক্স  শ্রমিক বিক্ষোভ  বকেয়া বেতন  শ্রমিক ছাঁটাই  সড়ক অবরোধ  গার্মেন্টস শ্রমিক  শ্রমিক আন্দোলন  হাটাবো। 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: