‎চরফ্যাশনে অবৈধ করাতকলের দাপট, পরিবেশ দূষণে বিপাকে ব্যবসায়ী-জনসাধারণ

‎চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা

সারাদেশ

‎ভোলার চরফ্যাসন উপজেলার আঞ্জুরহাট বাজারের সড়ক ও বসতবাড়ির আশপাশে করাতকল স্থাপন করায় বিপাকে পড়েছেন কয়েকটি পরিবারের সদস্যরা। বাজারের সড়কজুড়ে গাছের

2026-11-21T20:52:24+00:00
2026-11-21T20:52:24+00:00
 
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সারাদেশ
‎চরফ্যাশনে অবৈধ করাতকলের দাপট, পরিবেশ দূষণে বিপাকে ব্যবসায়ী-জনসাধারণ
‎চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৮:৫২ পিএম 
আঞ্জুরহাট বাজারে করাতকল। ছবি : সময়ের আলো
‎ভোলার চরফ্যাসন উপজেলার আঞ্জুরহাট বাজারের সড়ক ও বসতবাড়ির আশপাশে করাতকল স্থাপন করায় বিপাকে পড়েছেন কয়েকটি পরিবারের সদস্যরা। বাজারের সড়কজুড়ে গাছের গুঁড়ি ও কাঠ ফেলে রাখায় ব্যবসায়ী ও পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছে। পাশাপাশি প্রতিনিয়ত ঘটছে নানা দুর্ঘটনা। করাতকলের ধুলায় বাজারের ব্যবসায়ী ও আশপাশের বসতবাড়ির বাসিন্দারা চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। ধুলার কারণে গ্রামের শিশু, বৃদ্ধ ও বয়স্ক ব্যক্তিরা শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন।

‎‎সরেজমিনে দেখা যায়, স্থানীয় প্রভাবশালী ইব্রাহীম বেপারীর করাতকলটি আঞ্জুরহাট বাজারের ওপর স্থাপন করা হয়েছে। বাজারের গুরুত্বপূর্ণ সড়কের পাশে ছোট-বড় গাছের স্তূপ করে রাখায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। এতে প্রায়ই বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। প্রশাসনের যথাযথ নজরদারি না থাকায় অবৈধভাবে করাতকল স্থাপন করেও নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্ট মালিক।

‎স্থানীয় বাসিন্দারা জানান, সড়কঘেঁষা ও বসতবাড়ির পাশে করাতকল স্থাপন করে মালিকেরা সড়কজুড়ে কাঠের স্তূপ করে রেখেছেন। এতে করাতকলের ধুলায় বসতবাড়ির বাসিন্দা ও বাজারের ব্যবসায়ীরা দুর্ভোগ পোহাচ্ছেন। এ ছাড়া সড়কে কাঠের স্তূপ রাখায় স্থানীয় বাসিন্দা ও স্কুলগামী শিশুদের চলাচলে চরম বিঘ্ন ঘটছে। বাজারের ব্যবসায়ীরা প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ জানালেও কোনো সমাধান পাননি। ফলে করাতকলের কারণে ওই বাজারের ব্যবসায়ীসহ স্থানীয় বাসিন্দারা চরম ভোগান্তিতে রয়েছেন।


‎‎প্রভাবশালী ইব্রাহীম বেপারীর মোবাইল বন্ধ থাকায় এ বিষয়ে তার বক্তব্য জানা যায়নি।

‎উপজেলা রেঞ্জ কর্মকর্তা আবদুস সালাম জানান, ঝুঁকিপূর্ণ এলাকায় করাতকল স্থাপন করার নিয়ম নেই। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমনা আফরোজ জানান, অবৈধ করাতকল স্থাপন দণ্ডনীয় অপরাধ। অচিরেই এসব করাতকলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   ‎ভোলা  ‎চরফ্যাশন  আঞ্জুরহাট বাজার  অবৈধ করাতকল  দাপট  পরিবেশ দূষণ  বিপাক  ব্যবসায়ী  জনসাধারণ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: