বরিশালে সাবেক উপজেলা চেয়ারম্যানসহ আ. লীগের ১৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বরিশাল সংবাদদাতা

সারাদেশ

বরিশালের বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরদার মো. খালেদ হোসেন স্বপনসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও

2026-11-21T22:41:30+00:00
2026-11-21T22:41:30+00:00
 
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সারাদেশ
বরিশালে সাবেক উপজেলা চেয়ারম্যানসহ আ. লীগের ১৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বরিশাল সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১০:৪১ পিএম 
বরিশাল এয়ারপোর্ট থানা। ছবি : সময়ের আলো
বরিশালের বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরদার মো. খালেদ হোসেন স্বপনসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ১৫ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। ঢাকা-বরিশাল মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং জনমনে আতঙ্ক ছড়ানোর অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে। এতে কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে।

বিমানবন্দর থানা পুলিশের করা মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৮ নভেম্বর গভীর রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের বিমানবন্দর থানা এলাকার রামপট্টি স্টেশন ও বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর মধ্যবর্তী স্থানে আসামিরা সংঘবদ্ধ হয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও অগ্নিসংযোগ করেন বলে অভিযোগ করা হয়েছে।

এ সময় তারা মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে জনমনে আতঙ্ক ছড়ান এবং দেশের অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ১৯ নভেম্বর সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে।

মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. খালেদ হোসেন স্বপন, উপজেলা যুবলীগের সহসভাপতি নাসির উদ্দিন আকন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও ছাত্রলীগ নেতা মো. ফারুক হোসেন, রহমতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার শহিদুল ইসলাম মল্লিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. কামাল হোসেন, রহমতপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি দুলাল সরদার, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তারেক এবং ইউপি সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সদস্য জাহিদুল ইসলাম নয়ন।


এ ছাড়া মামলার অন্য আসামিরা হলেন, জাহাঙ্গীরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম আর বাদল বিশ্বাস, সুজন আহমেদ (সাবেক সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী ও ওয়ার্কার্স পার্টির নেতা), ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন বেপারী, জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুল আহসান হিমু, উপজেলা ছাত্রলীগ নেতা খন্দকার রাজু আহমেদ, ছাত্রলীগ নেতা হিমেল প্রধান এবং সাব্বির হোসেন।

এদিকে, এ মামলার এজাহারভুক্ত আসামি বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. কামাল হোসেনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ২০ নভেম্বর রাতে উপজেলার দেহেরগতি ইউনিয়নে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি ও জনদুর্ভোগ তৈরির ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

অন্যদিকে, আওয়ামী লীগের নেতাকর্মীরা মামলাটিকে রাজনৈতিক হয়রানিমূলক বলে দাবি করেছেন।

সময়ের আলো/জোই
  বিষয়:   বরিশাল  বাবুগঞ্জ  আওয়ামী লীগ  সরদার মো. খালেদ হোসেন স্বপন  সন্ত্রাসবিরোধী আইন  রাজনৈতিক মামলা  মহাসড়কে বিক্ষোভ  টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ  ডিবি পুলিশ  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: