স্বাভাবিক হতে শুরু করেছে গোপালগঞ্জে জনজীবন

গোপালগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

কয়েকদিনের সংহিসতার পর গোপালগঞ্জে জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে। রাত থেকে কোথাও নতুন করে কোনো ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি।

2026-11-21T23:37:18+00:00
2026-11-21T23:37:18+00:00
 
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সারাদেশ
স্বাভাবিক হতে শুরু করেছে গোপালগঞ্জে জনজীবন
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১১:৩৭ পিএম 
গোপালগঞ্জে জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে। ছবি : সময়ের আলো
কয়েকদিনের সংহিসতার পর গোপালগঞ্জে জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে। রাত থেকে কোথাও নতুন করে কোনো ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নতুন করে ২ প্লাটুন বিজিবিসহ ২৯ প্লাটুন ও ৭ প্লাটুনসহ মোট ১৫ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে।

জেলা শহরের বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, সকাল থেকেই জেলার সড়ক গুলোতে চলছে রিকশা ও ইজিবাইকসহ সব ধরনের যানবাহন। শহরের বাজারগুলো খুলেছে সব ধরনের দোকানপাট। বাজারগুলোতে বেড়েছে সাধারণ মানুষের ভীড়।

এদিকে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে যান চলাচল শুরু হলেও ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা এবং গোপালগঞ্জ-রাজশাহী-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। জেলার সার্বিক পরিস্থিতি বিবেচনায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামীকাল ২২ নভেম্বর থেকে ক্লাশ ও পরীক্ষা অনিদৃষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।


পুড়িয়ে দেওয়া টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রম বন্ধ রয়েছে। গতকাল জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেছেন তিন বাহিনীর প্রধান। শহরের প্রধান সড়কে আইনশৃঙ্খলা বাহিনীকে টহল দিতে দেখো গেছে। তবে গত দুদিন ধরে জেলায় কোথাও নাশকতার খবর পাওয়া যায়নি।

এদিকে, গোপালগঞ্জে নতুন করে ২৬ প্লাটুনসহ মোট ৫৫ প্লাটুন বিজিবি মোতায়েন। ২৬ প্লাটুন আজ সন্ধ্যার মধ্যে গোপালগঞ্জ পৌঁছাবে বলে জানিয়েছেন- বিজিবির মিডিয়া সেলের উপমহাপরিচালক কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

সময়ের আলো/জোই
  বিষয়:   স্বাভাবিক  গোপালগঞ্জ  জনজীবন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: