প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১১:২৪ পিএম আপডেট: ২১.১১.২০২৬ ১১:২৫ পিএম
সংগৃহীত ছবি বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে ঝালকাঠিতে বৈরী আবহাওয়া বিরাজ করছে। বুধবার রাত ১১টা থেকে শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে ভারী ও মাঝারি বৃষ্টি হয়েছে। গত তিন দিনের বৃষ্টিপাতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। বন্যার প্রভাবে বৃষ্টির ফলে রোপা আমন ও অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি আশঙ্কা করছেন কৃষকরা।
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় অভ্যন্তরীণ যোগাযোগ বিপর্যস্ত হওয়ায় চরম দুর্ভোগে পরেছে সাধারণ মানুষ। আতঙ্কে রয়েছে নদীতীরবর্তী এলাকার বাসিন্দারা। বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েছেন দিনমজুর ও শ্রমজীবী মানুষ। প্রয়োজনের তাগিদে বৃষ্টি উপক্ষো করে মানুষ বাইরে বরে হলওে ব্যাহত হচ্ছে স্বাভাবকি চলাচল।
কৃষকরা জানান, রোপা আমনে ধানের শীষ বের হয়েছে। বৃষ্টির কারণে রোপা আমন ও অন্যান্য লতা কৃষি ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়া স্থায়ী হলে আমন ধানের ফসল ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে কৃষকরা।
কৃষি বিভাগ জানিয়েছে, বৃষ্টি স্থায়ী না হলে কৃষির তেমন ক্ষতির আশঙ্কা নেই। দুর্যোগপূর্ণ আবহাওয়া কেটে গেলে পরিস্থিতি স্বাভাবিক হবে। খেতের পানি নেমে যাবে, কৃষির কোনো ক্ষতি হবেনা বলে কৃষি বিভাগের দাবি।
ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, টানা বৃষ্টিতে কিছু জমির ধান হেলে পড়েছে। এ ছাড়া মাঠে থাকা খেসারির ডালেও পানি জমে ক্ষতির আশঙ্কা রয়েছে। তবে বৃষ্টি দীর্ঘস্থায়ী না হলে এবং দ্রুত জমির পানি নেমে গেলে ফসলের বড় ধরনের ক্ষতি হবে না। কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বক্ষণিক মাঠপর্যায়ের পরিস্থিতির খোঁজখবর রাখা হচ্ছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া কেটে গেলে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছি।
সময়ের আলো/জোই