প্রধানমন্ত্রীর কাছে পঞ্চগড়ে ক্যান্টনমেন্টের দাবি জানিয়েছেন সারজিস

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম পঞ্চগড়ে একটি নতুন সেনানিবাস (ক্যান্টনমেন্ট) স্থাপনের দাবি জানিয়েছেন।বুধবার (১৭ জুন) রাত

2026-06-17T23:28:58+00:00
2026-06-17T23:28:58+00:00
 
  বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬,
৪ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
রাজনীতি
প্রধানমন্ত্রীর কাছে পঞ্চগড়ে ক্যান্টনমেন্টের দাবি জানিয়েছেন সারজিস
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১১:২৮ পিএম   (ভিজিট : ১৮)
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। সংগৃহীত ছবি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম পঞ্চগড়ে একটি নতুন সেনানিবাস (ক্যান্টনমেন্ট) স্থাপনের দাবি জানিয়েছেন।

বুধবার (১৭ জুন) রাত সাড়ে ৯টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে সরাসরি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এই দাবি জানান তিনি।

পোস্টে তিনি লেখেন, মাননীয় প্রধানমন্ত্রী, পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই।  

উত্তরাঞ্চলের সীমান্তঘেঁষা জেলা পঞ্চগড়ের ভূ-রাজনৈতিক ও নিরাপত্তাজনিত গুরুত্ব বিবেচনায় তার এই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। পোস্টের নিচে সাধারণ ব্যবহারকারীদের ইতিবাচক মন্তব্য ও সমর্থন চোখে পড়ার মতো। 

রবিউল ইসলাম পুলক নামে একজন মন্তব্য করেছেন, গুড আইডিয়া সারজিস। দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে এর বিকল্প নাই। 


মুনতাসির ই জান্নাত নামে আরেকজন এই দাবির সঙ্গে একমত পোষণ করে লিখেছেন, দারুণ একটা সিদ্ধান্ত হবে যদি নেওয়া হয়। আমাদের এখানে ক্যান্টনমেন্ট খুবই জরুরি। 

ইতিবাচক মনোভাব প্রকাশ করে ইয়াসিন এইচ শিকদার নামের একজন লিখেছেন, বিরোধিতা না করে সহযোগিতা করে পাশে থেকো, সব হয়ে যাবে ইনশাআল্লাহ। 

মুক্তা খাতুন নামের অপর এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, অবশ্যই দরকার।   

সারজিস আলমের এই দাবির পর পঞ্চগড়সহ উত্তরাঞ্চলের সীমান্ত এলাকার নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সেখানে নতুন সেনানিবাস স্থাপনের বিষয়টি নিয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে।   


/ইউএমএইচ



  বিষয়:   প্রধানমন্ত্রী  পঞ্চগড়  ক্যান্টনমেন্ট  সারজিস 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: