দোয়া কবুল হয় না কেন

ইসলামের আলো ডেস্ক

ইসলাম

বিখ্যাত বুজুর্গ হজরত ইবরাহিম বিন আদহাম (রহ.) একবার তিনি বসরার বাজার দিয়ে যাওয়ার সময় লোকজন তাকে ঘিরে ধরল। তাকে বলল,

2026-06-18T05:50:55+00:00
2026-06-18T05:50:55+00:00
 
  শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
ইসলাম
দোয়া কবুল হয় না কেন
ইসলামের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৫:৫০ এএম 
ছবি : সংগৃহীত
বিখ্যাত বুজুর্গ হজরত ইবরাহিম বিন আদহাম (রহ.) একবার তিনি বসরার বাজার দিয়ে যাওয়ার সময় লোকজন তাকে ঘিরে ধরল। তাকে বলল, ‘আমরা দোয়া করি, কিন্তু কবুল হয় না। আমাদের এমন অবস্থা কেন?’ 

উত্তরে তিনি বললেন, তোমাদের অন্তরগুলো মরে গেছে। ফলে তোমাদের দোয়া কবুল হয় না। 

অন্তর মরে যাওয়ার দশটি কারণ- 
১. তোমরা আল্লাহর পরিচয় পেয়েছ কিন্তু তাঁর হক আদায় করোনি। 
২. তোমরা বলে থাক যে, তোমরা আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভালোবাসো। কিন্তু তাঁর সুন্নত ও আদর্শকে পরিত্যাগ করেছ। 
৩. তোমরা কুরআন পাঠ করেছ কিন্তু তদানুযায়ী আমল করোনি। 
৪. তোমরা আল্লাহর নেয়ামত ভোগ করছ প্রতিনিয়ত, কিন্তু তাঁর শুকরিয়া আদায় করোনি। 
৫. তোমরা বলেছ যে, শয়তান তোমাদের দুশমন কিন্তু তাকে সমর্থন করেছ সমসময়। 
৬. তোমরা স্বীকৃতি দিয়েছ যে, জান্নাত সত্য, কিন্তু তার জন্য আমল করোনি। 
৭. তোমরা স্বীকৃতি দিয়েছ যে, জাহান্নাম সত্য, কিন্তু তা থেকে আত্মরক্ষার ব্যবস্থা করোনি। 
৮. তোমরা স্বীকার করেছ যে, মৃত্যু অবধারিত সত্য। কিন্তু তার জন্য প্রস্তুতি গ্রহণ করোনি। 
৯. ঘুম থেকে জেগেই তোমরা অন্যের দোষ-ত্রুটি নিয়ে সমালোচনা শুরু করেছ, কিন্তু নিজেদের দোষের কথা বেমালুম ভুলে গেছ। 
১০. তোমরা তোমাদের মৃতদের দাফন করেছ কিন্তু তাদের থেকে শিক্ষা নাওনি।   

Advertisement
Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: